WB RECRUITMENT : চাকরি এবার দুয়ারে ! কিভাবে আবেদন করবেন, জেনে নিন এখনই

কলকাতা :  মাত্র দিন কয়েক আগের কথা। নেতাজী ইনডোরের মঞ্চে দাঁড়িয়ে কয়েক হাজার বেকার যুবক- যুবতীদের হাতে প্রশিক্ষণের সংশাপত্র  তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী দিনে কারিগরি শিক্ষায় উন্নিতদের চাকরির ক্ষেত্রে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কিন্তু এ যে শুধু কথার কথা নয় তার প্রমান মিলল এবার হাতে নাতে। 



এমনিতে রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির স্বার্থে প্রায় ৭০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প হল দুয়ারে সরকার । সে জমির রেকর্ড করায় হোক কিংবা রেশন কার্ড, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, ব্যাংক একাউন্ট, স্কলারশীপ ইত্যাদি। এতদিন দুয়ারে সরকার প্রকল্প থেকে রাজ্যের মানুষ বিভিন্ন সুযোগ পেয়েছেন। 


এবার চাকরির জন্য রাজ্যের বেকার প্রার্থীদের বেসরকারি কোম্পানির দোর গোরায় যেতে হবে না। উল্টে বেসরকারি কোম্পানি এখন চাকরির খোঁজ নিয়ে আসবে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের দুয়ারে। সম্প্রতি রাজ্যের বেকার যুবক - যুবতীদের বেকারত্বের জ্বালা মেটাতে এমনই এক দৃষ্টান্ত মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 


সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার কর্ম প্রার্থীরা সরাসরি চাকরির সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই লক্ষ্যে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় কর্ম দিশা নামে নতুন একটি বিভাগ সংযোজন  করা হয়েছে। 


তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ প্রথম নয় বেশ কয়েক বছর আগে থেকেই রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে প্রতিটি জেলায় জব ফেয়ারের আয়োজনের কাজ চলছে পুরোমাত্রায়। ওই জব ফেয়ারে অংশ নেওয়া বেকার কর্মপ্রার্থীরা সহজে চাকরি পেতে কয়েক ধাপ এগিয়েও গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে বেশ কয়েক মাস আগেই দেশের বেশ কয়েকটি নামী দামি বেসরকারি সংস্থার সঙ্গে কর্মী নিয়োগের বিষয়ে চুক্তিতে আবদ্ধ হয়। ওই চুক্তি অনুসারে কারিগরি শিক্ষা দফতর মারফৎ জব ফেয়ার গুলিতে অংশ নেওয়া বেকার যুবক - যুবতীরা  ইন্টারভিউ এবং টেকনিক্যাল অর্থাৎ কারিগরি শিক্ষার বিভিন্ন ট্রেডে নিজের যোগ্যতা প্রমান করে চাকরি পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। 


রাজ্যের কারগরি শিক্ষা দফতরের উদ্যোগে ওই জব ফেয়ারগুলি বেকারত্ব হ্রাসে যে বেশ কার্যকরী ভুমিকা  নিয়েছে কয়েকদিন আগেই নেতাজী ইনডোরে মুখ্যমন্ত্রীর ভাষণেই তা স্পষ্ট। কারণ ওই দিন কারগরি প্রশিক্ষণ নেওয়া ১০ হাজার বেকার যুবক- যুবতীদের হাতে সংশাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পাশাপাশি পুজোর আগেই রাজ্যের প্রায়  ৩০ হাজার বেকার যুবক - যুবতী বেসরকারি কোম্পানিতে সরাসরি চাকরির সুযোগ পাবে বলে আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে  আরও কয়েক লক্ষ বেকার যুবক - যুবতীরা চাকরি পাবেন  বলেও ওই দিন জানান মুখ্যমন্ত্রী। 


এবার বেকার যুবক- যুবতীদের প্রতি আরও স্বহৃদয় হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কারণ সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের পাশাপাশি এ রাজ্যেও চাকরির বাজারের অবস্থা বেশ করুণ। তার ওপর সাম্প্রতিক  শিক্ষক নিয়োগ দুর্নীতি যেন তৃণমূল সরকারের কাছে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো। তাই বেকার যুবক- যুবতীদের বিষয়ে অতি সাবধানী রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এবার দুয়ারে রেশনের পাশাপাশি বেকার যুবক - যুবতীরা চাকরি পাবে দুয়ারে সরকার প্রকল্প থেকে। তবে শুধু চাকরিই নয় দুয়ারে সরকার প্রকল্প এর অধীনে কর্ম দিশা প্রকল্পে রাজ্যের বেকার যুবক - যুবতীরা বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ নেওয়ার সরাসরি সুযোগ পাবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ।


কিন্তু কর্ম দিশা প্রকল্প আসলে কি ? 

রাজ্যের বেকারত্ব দূরীকরণে সাম্প্রতিক এই প্রকল্পটি চালু করা হয়েছে রাজ্যের প্রতিটি জেলা ভিত্তিক। মূলত দুয়ারে সরকার প্রকল্পের অধীনে এই কর্ম দিশা প্রকল্প চালানো হবে গোটা রাজ্যব্যাপি। এক্ষেত্রে কর্ম দিশা প্রকল্পে নাম নথিভুক্তকারী বেকার যুবক- যুবতীরা শুধুমাত্র বেসরকারি সংস্থায় ভালো মানের চাকরিই নয়। ওই সকল সংস্থার অধীনে রাজ্যের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনের সুযোগ ও পাবেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক যুবতী কে চাকরির সুযোগ করে দেওয়া হবে ওই প্রকল্প মারফত।  


কর্ম দিশা প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করতে হবে ?  

দুয়ারে সরকার প্রকল্পের আওতায় কর্ম দিশা প্রকল্পে নাম নথিভুক্তের জন্য রাজ্যের কারিগরি শিক্ষা দফতর মারফৎ একটি নির্দিষ্ট ওয়েব সাইট চালু করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ওই ওয়েব সাইটে গিয়ে নিজের ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার পর আবেদন পত্রটি ডাউন লোড করে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ঠিকানা ইত্যাদি আপলোড করতে ওই আবেদন ফর্মে। তবে আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে তৎসহ আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। 

মাত্র 10-15 হাজারে এই ব্যবসা গুলি শুরু করে , মাসে আয় করুন হাজার হাজার টাকা -Business Idea

কোন কোন বিভাগে প্রশিক্ষণ নেওয়া যাবে ?    

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা মারফৎ বেকার যুবক - যুবতীরা Domestic worker, Electronics and hardware, Food processing, Furniture and fittings, Gems and Jewellery, Green Jobs, Handcrafts and Carpets, Healthcare, Banking, Financial services and Insurance, Agriculture, Automobile, Beauty and Wellness, Capital Goods, Council owned courses, Construction সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। 


তাহলে আর দেরি না করে সরকার দুয়ারে এলেই নাম লিখিয়ে নিন কর্ম দিশা প্রকল্পে। আর নিশ্চিত করুন আপনার কর্মের ভবিষ্যৎ।  


written by- Somnath Pal.


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #EMPLOYMENT #WB #GOVT #TECHNICAL JOB#MAMTA BANERJEE #KARMODISHA #PRAKALPA