প্রাইমারি টেটে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব -1|পরিবেশ বিদ্যা- তৃতীয় শ্রেনী| WB Tet EVS Questions

চলতি দুর্গা পুজোর মধ্যেই রাজ্যে প্রাথমিকে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে। আগামী বেশ কয়েকদিন যাবত এই আবেদনপত্র গ্রহনের কাজ চলবে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। সেই মতো চাকরি প্রার্থীরাও আবেদন পত্র পাঠানোর পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। কিন্তু প্রশ্ন একটাই কিভাবে প্রস্তুতি নেবেন ? কিভাবেই বা মিলবে সাফল্য ?  ঠিক কোন কোন প্রশ্ন পত্র পড়লে আপনি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্যের সোপান স্পর্শ করতে পারবেন ? আজ আমরা এমন কিছু বিষয় ভিত্তিক প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো যা ঘাঁটলে আপনি সাফল্য পেতে পারেন এক নিমেষে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই সব বিষয় ভিত্তিক প্রশ্ন সম্পর্কে। তবে একেবারে পরীক্ষার শেষ পর্যায় পর্যন্ত আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয় ভিত্তিক ভিন্নধর্মী প্রশ্ন মালা। প্রাথমিকে টেট পরীক্ষায় নিশ্চিত সাফল্য পেতে সর্বদা সর্বক্ষণ চোখ রাখুন bongodhara.com- এ। অথবা আমাদের WhatsApp Group ও Telegram Channel জয়েন করুন নতুন নতুন আপডেট পেতে। 


আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো তৃতীয় শ্রেণির 'পরিবেশ বিদ্যার'  20 গুরুত্ব পূর্ণ প্রশ্ন -উত্তর যেখান থেকে বার বার কমন এসেছে :


প্রাইমারি টেট প্রশ্নোত্তর পর্ব -1

১. প্রশ্ন- মানব দেহে জীবানু কোথায় বাসা বাঁধে ? 

উত্তর- পিঠে, হাতে , পায়ে, কানে ও কনুইতে ।

২. প্রশ্ন- বার বার শরীরের রঙ বদলাতে পারে কোন প্রাণী ?

উত্তর- গিরগিটি ।

৩. প্রশ্ন- দাঁতের বেশির ভাগ অংশ কোথায় থাকে ?

উত্তর- মাড়ীর মধ্যে ।

৪. প্রশ্ন- মানব দেহে 'লোহিত রক্ত কণিকা' হ্রাস পেলে কি হয় ? 

উত্তর- রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় ।

৫. প্রশ্ন- মানুষ ও পশুর প্রধান পার্থক্য কি ?

উত্তর- বুদ্ধি এবং বিবেক ।

৬. প্রশ্ন- জিহ্বার লালারস কি কাজে লাগে ?

উত্তর- খাবার হজম করতে ।

৭. প্রশ্ন- কুলেখাড়া, ব্রাক্ষ্মি শাক-এর কাজ কি ?

উত্তর- মানব দেহে রক্ত তৈরি করে ।

৮. প্রশ্ন- মানব দেহে ইন্দ্রিয় কয়টি ? কি কি ?

উত্তর- পাঁচটি । জিহ্বা, ত্বক, চক্ষু, নাসিকা, কর্ণ ।

৯.প্রশ্ন- জিভ বা জিহ্বার কাজ কি ?

উত্তর- খাবারের স্বাদ গ্রহণ, এবং কথা বলতে সাহায্য করে ।

১০. প্রশ্ন- ত্বকের কাজ কি ?

উত্তর- স্পর্শ অনুভব করা ।

১১. প্রশ্ন- চক্ষু বা চোখের কাজ কি ?

উত্তর- দর্শন বা দেখা ।

১২. প্রশ্ন- নাসিকা বা নাকের কাজ কি ?

উত্তর- গন্ধ শোকা, শ্বাস কার্য চালাতে সাহায্য করে। 

১৩. প্রশ্ন- কর্ণ বা কানের কাজ কি ?

উত্তর- শব্দ শোনা ও শরীরের ভারসাম্য রক্ষা করা । 

১৪. প্রশ্ন- ব্লাড প্রেসার বা রক্তচাপ নিয়ন্ত্রণকারী একটি উদ্ভিদের নাম লেখ ?

উত্তর- সজিনা বা সজনে পাতা । 

১৫. প্রশ্ন- কোন পতঙ্গের পায়ের সংখ্যা ছয়টি ?

উত্তর- প্রজাপতি ও ফড়িং । 

১৬. প্রশ্ন- সর্ব অঙ্গের ব্যায়াম কোনগুলি ?

উত্তর- সাঁতার , ফুটবল খেলা, ব্যাড মিন্টন খেলা । 

১৭. প্রশ্ন- হজম না হওয়া শরীরের বাড়তি খাদ্য কোথায় জমা হয়?

উত্তর- মলাশয়ে জমা হয়। 

১৮. প্রশ্ন- শরীরে কোন অংশ অসাড় ?

উত্তর- চুল ও নখ ।

১৯. কি দিয়ে নখ কাটা উচিৎ /

উত্তর- নেইল কাটার দিয়ে ।

২০. প্রশ্ন- ফল খেলে কি হয় ?

উত্তর- মোটা হওয়ার প্রবনতা হ্রাস পাই। 

 written by - Somnath Pal.


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG- #ED #CBI #TET #MAMTA BANERJEE #DURGA PUJA