এবার ঘরে বসেই মিলবে চাকরি, এখনই নাম লেখান সরকারি ওয়েবসাইটে: WB Govt New Scheme

কলকাতা : চাকরি খুঁজতে আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। চাকরি এবার দুয়ারে। গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে মানুষের দুয়ারে রেশন ব্যবস্থাও চালু করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুধু সরকারি প্রকল্পে ভাতা প্রদান করলেই তো হবেনা। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন কর্ম সংস্থানের। এবার মুখ্যমন্ত্রীর লক্ষ্য কর্মসংস্থান। কারণ দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এই অবস্থায় উপযুক্ত কর্মসংস্থানই যে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের দিশা দেখাতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন মুখ্যমন্ত্রী। 



আসলে বিগত কয়েক বছরে মহামারী কালে গোটা রাজ্যের পাশাপাশি দেশের কাজের বাজার বেশ শোচনীয়। এমনিতেই মহামারী কালে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তার ওপর প্রতি বছর রাজ্যে বাড়ছে বেকারের সংখ্যা। আর এসব নিয়ে বেশ চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্ব হ্রাস করতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দুয়ারে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন। সাম্প্রতিক একটি সরকারি অনুষ্ঠানে রাজ্যের প্রশিক্ষিত বেকার চাকরি প্রার্থীদের হাতে বেসরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দিতে গিয়ে একপ্রকার বিরাম্বনায় পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা(MAMTA BANERJEE) বন্দ্যোপাধ্যায় কে। তাই এবার অতি সাবধানী রাজ্য সরকার।  


এমনিতেই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিগত কয়েক বছর আগে এমপ্লয়মেন্ট (EMPLOYMENT BANK)ব্যাঙ্ক চালু করা  হয়েছে। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দুয়ারে চাকরি প্রকল্পের আওতায় অনলাইনে (ONLINE JOB) চাকরির সুযোগ আনল রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা তাদের ব্যবহৃত স্মার্ট ফোনেই চাকরির খোঁজ পেয়ে  যাবেন এক নিমেষে। একমাত্র অনলাইনে এবার থেকে মিলবে একাধিক চাকরির খোঁজ। 


প্রকল্পটির বাস্তবায়নে ইতিমধ্যেই রাজ্য সরকারি তরফে চালু করা হয়েছে একটি সরকারি ওয়েব সাইট। ওই ওয়েব সাইটে গিয়ে বেকার চাকরি প্রার্থীরা তাদের নাম এবং বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেই প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির খোঁজ পাবেন অকছর। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সরকারি ভাবে চালু হওয়া ওই ওয়েব সাইট https://amarkarmadisha.wb.gov.in -এ গিয়ে নিজের নাম , ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তার পর নিজের বায়োডাটা আপলোড করবেন। এরপর  যোগ্যতা অনুযায়ী চাকরি প্রার্থীরা তাদের পছন্দের চাকরি খুঁজে নিতে পারবেন যে কোনও সময়। সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক কোটি বেকারের কর্মসংস্থানের দিশা মিলবে বলেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা। মোটের ওপর কাজের বিষয়ে সরকারি এই উদ্যোগে রাজ্যের অগণিত বেকারের যে আগামীতে বেশ সুযোগ সুবিধা মিলবে তা আর বলার অপেক্ষা রাখেনা। 


তাই আর দেরি না করে এখনই মনের মতো চাকরি খুঁজে নিতে নাম লেখান  https://amarkarmadisha.wb.gov.in ওয়েব সাইটে।

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG-  #GOVT #JOB #NEW #SCHEME #RECRUITMENT #CM #MAMTA #ONLINE