বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের যুব সমাজের কাছে এক প্রধান সমস্যা হলো কর্মসংস্থানের অভাব। দিন যত বাড়িছে গোটা দেশে কর্মহীন যুবতীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। তথ্য ও প্রযুক্তিগত এই পৃথিবীতে সঠিক শিক্ষার জন্য উপযুক্ত অর্থের অভাব যুবসমাজের কাছে এক প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যা সমাধান করার জন্য দেশের প্রধানমন্ত্রী এক বা একাধিক বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রকল্প চালু করেছেন। শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারাও শিক্ষার্থীদের সুবিধার জন্য এক বা একাধিক স্কলারশিপ ও প্রকল্প পরিচালিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে যুবশ্রী নামে এক নতুন প্রকল্পের শুরু করেন।
যুবশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা 2013 সালে সর্বপ্রথম শুরু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বেকার যুবক ও যুবতীদের প্রত্যেক মাসে বেকার ভাতা হিসেবে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে।
আজকের নিবন্ধে যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা, কারা কারা এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য
এই প্রকল্পে নথিভুক্ত যুবক-যুবতীরা যাতে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারেন এবং নিজেদের শিক্ষা চালিয়ে নিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কর্ম ক্ষেত্রে যেসব স্কিল এর প্রয়োজন সেইসব স্কিলে সকল যুবক-যুবতীদের শিক্ষিত করে তোলা।
এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গে চাকরি তৈরি করতে সাহায্য করবে যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে
1.আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2.আবেদনকারী যুবক ও যুবতীকে অবশ্যই বেকার হতে হবে।
3.আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভূক্ত থাকতে হবে।
4.যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
5.আবেদনকারী যুবক-যুবতীর বয়স হতে হবে 18 থেকে 45 এর মধ্যে।
6.আবেদনকারী কোন আইটিআই এর কারিগরি শিক্ষা নিয়ে থাকলে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
7.আবেদনকারীর প্রার্থীর নামে রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে কোন আর্থিক ঋণ থাকলে তাকে প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে মনে করা হবে না।
যুবশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা
যুবশ্রী প্রকল্পের মাধ্যমে সরকারের তরফ থেকে যুব সমাজের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিভাবে করা হবে সেক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে।
কর্মহীন বেকার যুবকেরা মাসিক 1500 টাকা ভাতা আর্থিক সাহায্য পাবে।
যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মহীন বেকার যুবকেরা আর্থিক সহায়তা লাভ করে নিজস্ব ব্যবসা শুরু করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
যুবশ্রী প্রকল্প বেকার যুবকদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করবে যা তাদের অর্থনৈতিক বৃদ্ধির দিকে পরিচালিত করবে।
যুবশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি
- যুবশ্রী প্রকল্পে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত হবে বর্ণনা করা হলো।
- সবার প্রথমে Employment Bank of West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেয়েছে New Enrollment Job Seeker অপশন আছে সেটিতে ক্লিক করতে হবে।
- তারপরে Terms and Conditions Accept করতে হবে।
- এরপরে আপনার সামনে আবেদন পত্রটি চলে আসবে সেটি পূরণ করতে হবে। এর সঙ্গে একটি CV ও Passport Size Photo ও Identity Card আপলোড করতে হবে।
- এরপরে সমস্ত কিছু চেক করে নিচে থাকা Save বাটনে ক্লিক করতে হবে।
- তারপরে একটি Registration Number পেয়ে যাবেন। আপনি চাইলে PDF Download করে প্রয়োজন অনুসারে প্রিন্ট আউট কপিও বের করতে পারেন।
সবশেষে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী 60 দিনের মধ্যে আপনাকে বের করা প্রিন্ট আউট কপি ও সব অরিজিনাল নথিপত্র নিয়ে এনরোলমেন্ট এক্সচেঞ্জ নম্বর ভ্যালিডেশনের জন্য Employment Exchange Bank ভিজিট করতে হবে। যদি 60 দিনের বেশি হয়ে যায় তাহলে এই আবেদনপত্র আর গ্রহণ করা হবে না।
তারপরে এক্সচেঞ্জ অফিসের আধিকারিকরা আবেদনকারীর অ্যাপ্লিকেশন ফর্ম দেখে তার ব্যাকগ্রাউন্ড বিচার করে তাকে যোগ্য কিনা বিচার করবেন।
এরপর সেই প্রার্থীর ফোনে একটি ‘User Id’ এবং ‘Password’ আসবে। তারপরে একটি নির্বাচিত প্রার্থীদের নামের শর্টলিস্ট বের করা হবে। যদি সেখানে আপনার নাম থাকে তাহলে তার পরের মাস থেকে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 1500 টাকা করে ঢুকবে।
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
1.রঙিন পাসপোর্ট সাইজ ছব।
2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
3.মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
4.আধার কার্ড অথবা ভোটার কার্ড।
5.পারিবারিক আয়ের শংসাপত্র।
6.কাস্ট সার্টিফিকেট
যুবশ্রী প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর
Central Management Cell
Employment Bank
67 Bentinck Street (4th Floor),
Kolkata -700069
e-mail – employment_bank_wb@wb.gov.in, feedbackempbank@wb.gov.in (for Employers only)
033 – 2237 6300 ( সোমবার থেকে শনিবার Office Time Only)
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

.jpg)