গত দু বছর মহামারী আবহে বিপর্যস্ত গোটা পৃথিবী। ফল স্বরুপ বিগত দু বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির(govt job) বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় সরকারি চাকরির ভাঁড়ার শুন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছেন চাকরি প্রার্থীরা। কিন্তু সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর। তবে চলতি বছরের শুরু থেকে আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার।
সেই লক্ষ্যে এবার একধাপ এগিয়ে চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন স্টাফ (staff selection commission) সিলেকশন কমিশন। সব কিছু ঠিক থাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যে দেশের প্রতিটি রাজ্য মিলিয়ে প্রায় ৭৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। চলতি বছরে এটিই যে সরকারি চাকরির বাজারে সব চাইতে বড় আপডেট তা বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি দেশ তথা এ রাজ্যের কয়েক কোটি বেকার চাকরি প্রার্থীদের কাছে এটি যে বাড়তি পাওনা তা বলাই বাহুল্য ।
পূর্ব ঘোষণা অনুযায়ী এবার কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন।
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ওই শুন্য পদগুলি পুরনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সরকারি সুত্রে খবর।
এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি সার্কুলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব পার্সনেল পাবলিক(ministry of personnel grievance and pension department) গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে। কেন্দ্র সরকারের সচিব পর্যায়ে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ ওই সার্কুলার জারি করা হয়েছে, অনতি বিলম্বে বিভিন্ন দফতরে ৭৩, ৩৩৫ টি শুন্য পদ পুরনের জন্য। এ বিষয়ে চাকুরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চেয়ে একটি ওয়েব সাইট প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।
এ বিষয়ে প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---
স্টাফ সিলেকশন কমিশন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তি মারফৎ জানা গিয়েছে,
১।আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
২।আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে (https://ssc.nic.in) ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম ডাউন লোড করতে হবে।
৩। এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, প্রার্থীর নাম, ,পিতা- মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে।
৪। এ ছাড়াও প্রার্থীর বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই আপলোড করতে হবে।
৫। অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও সঙ্গে রাখতে হবে।
৬। সব শেষে প্রার্থীকে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
এরপর আবেদন পত্রটি সাবমিট করে তার একটি প্রিন্ট কপি আবেদনকারীকে তুলে নিতে হবে পরের ধাপে পরীক্ষা দেওয়ার জন্য। পাশাপাশি পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলে নেওয়া সহ ধাপে ধাপে সরকারি নির্দেশ গুলি দেখে নেওয়ার জন্য।
নিয়োগ পদ্ধতি---
এ ক্ষেত্রে আবেদন কারীকে প্রথমে অনলাইনে পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। তারপর হবে শারীরিক মাপজোকের পরীক্ষা। সব শেষে প্রার্থীর জমা করা যাবতীয় নথিপত্র খুঁটিয়ে দেখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞাপনে।
আবেদনের ক্ষেত্রে বয়স সীমা---
এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স কোনও মতেই ৩২ বছরের উর্ধ্বে হলে চলবে না। কিছু সংখ্যক পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা২১ থেকে ৩০ বছর। আবেদকারী প্রার্থীকে বয়সের পরিমাপ আবেদনের শেষ তারিখের হিসাবে করে নিতে হবে। তবে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে তপশীলি জাতী, উপজাতি , ওবিসি, প্রাক্তন সেনা কর্মী এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে।
এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন দফতরে ঠিক কত সংখ্যায় কর্মী নেওয়া হবে ---
এ বিষয়ে সরকারি সুত্রে জানা গিয়েছে,
১. কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিভিন্ন বিভাগে সর্বাধিক ২৮,৮২৫ টি পদ খালি রয়েছে ।
২. দিল্লি পুলিশ এবং অসম রাইফেলস-এ বর্তমানে
২৪,৬০৫ কনস্টেবল জিডি, ২৩,৭৭৪ সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা (CGLE), ৪,৬৮২ মাল্টি টাস্কিং স্টাফ ২০২২ (MTS), ৪,৩০০ সাব ইন্সপেক্টর কেন্দ্রীয় পুলিশ, ৬,৪৩৩- কনস্টেবল (এক্সিকিউটিভ)
উল্লেখিত পদ গুলিতে আবেদন জানাতে ভিজিট করুন (https://ssc.nic.in)- এ
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- #SSC #STAFF SELETION COMMOSSION #RECRUITMENT

.jpg)