আবারও চাকরী প্রার্থী দের জন্য সু-খবর! চলতি বছরের শুরু থেকে রাজ্য সরকারের একের পর এক দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ৷ এবার মাসে মাসে মোটা অংকের বেতন দিয়ে চুক্তি ভিত্তিক কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ তবে নিয়োগ হবে সংশ্লিষ্ট জেলা শাসকের অফিসে ৷ এ বিষয়ে সংস্লিষ্ট জেলার জেলা শাসকের দফতর মারফত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ তবে কাজটি(JOB) চুক্তি ভিত্তিক হলেও মাসিক বেতন নেহাত কম নয় ৷ তাই আর দেরী না করে চটপট আবেদন করে দিতে হবে ৷ এবার আসুন জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য -প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 47/2022 Dated- 12/10/2022
আবেদন পদ্ধতি---
এক্ষেত্রে প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য এবং যাবতীয় ডকুমেন্টস সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের অফিসে পাঠাতে হবে।আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস---
১. আবেদনকারী পূর্বে কোনও সংস্থায় কাজ করে থাকলে তার অভিজ্ঞতার যাবতীয় নথি পত্র।
২. ভোটার ও আঁধার কার্ড
৩. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের দু’কপি ছবি
৪. আবেদনকারীকে অবশ্যই তার শারীরিক সুস্থতার মেডিক্যাল সার্টিফিকেট জমা করতে হবে।
এবার জানবো প্রার্থী নির্বাচন বা নিয়োগ সম্পর্কে---
উল্লেখিত পদের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই ৷ শুধুমাত্র ইন্টারভিউ ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে ৷ সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের অফিসে।
এ বিষয়ে প্রথমেই উল্লেখ করা প্রয়োজন সম্পূর্ন কাজটি রাজ্য সরকারে অধীনে সংশ্লিষ্ট জেলার জেলা(DISTRICT MAGISTRATE) ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে নিয়ন্ত্রিত হবে ৷
পদের নাম -ক্লার্ক' (CLERK)
শুন্য পদের সংখ্যা - ৮৪ টি
মাসিক বেতন -১০,০০০ টাকা
বয়স - এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছর বয়েসের মধ্যে
যোগ্যতা - উল্লেখিত পদের ক্ষেত্রে প্রার্থীকে রাজ্য সরকারি দফতরে ক্লার্কের কাজের দক্ষতা সহ ইংরাজি ভাষায় দখল এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
ইন্টারভিউয়ের স্থান ও সময় -
উল্লেখিত পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে আবেদনকারী প্রার্থীকে যাবতীয় ডকুমেন্ট বা নথি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। ইন্টারভিউয়ের স্থান ও সময় সরকারি ওয়েব সাইট(www.murshidabad.gov.in) থেকে সংগ্রহ করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- To The District Magistrate&Collector,Murshidabad, CantonmentRoad, P.O&P.S- Berhampur, Dist- Murshidabad, Pin- 742101(RoomNo.-208)
আবেদনের শেষ তারিখ- 14/11/2022
এক্ষেত্রে আবেদনকারীকে রাজ্য / কেন্দ্র সরকারের অবসর প্রাপ্ত কর্মী হতে হবে। একমাত্র অবসর প্রাপ্ত কর্মীরাই উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারবেন। ইন্টারভিউয়ের সময় আবেদনকারীকে তার পেনশনের যাবতীয় নথি জমা করতে হবে সংশ্লিষ্ট জেলা শাসকের অফিসে।
Official Notice : Download Here
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG-#JOB #WB #CONTRACTUAL #MURSHIDABAD #MAGISTRATE

.jpg)