সরকারি প্রকল্পে জেলা ভিত্তিক লোক নিচ্ছে রাজ্য সরকার, মাসিক বেতন 23,500- WB Govt Prakalpo Reqruitment

গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে  রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। এবার সেই লক্ষ্যেই কর্মী(recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 


সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।  তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় সম্পর্কে। 


 জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে---

এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।  সরকারি ওয়েব সাইটে (www.coochbeharwb.in) গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে  নিতে হবে। এরপর ধাপে ধাপে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করতে হবে, তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।  সব শেষে প্রার্থীকে তার নিজের সই স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে তা আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। 

আবেদনের শেষ তারিখ 14/10/2022 

এবার আসি নিয়োগ পদ্ধতির বিষয়ে---

প্রথমে আবেদন ফর্মগুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ, পারসোনালিটি এবং কম্পিউটার টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস---

  • আঁধার কার্ড,
  • ভোটার কার্ড,
  • শিক্ষাগত যোগ্যতা , 
  • জাতিগত সংশাপত্র,
  • বাসস্থানের প্রমানপত্র  
  • অভিজ্ঞতার সংশাপত্র,
  • বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি । 


এবারে জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ---

পদের নাম- প্রজেক্ট ম্যানেজার (PROJECT MANAGER)

শুন্য পদ- ০১ টি 

মাসিক বেতন- ২৩,৫০০ (23,500) টাকা ( এক বছর মেয়াদ চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।) 

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২২ -র হিসাবে  ২১ থেকে ৩৫  বছরের মধ্যে হতে হবে।  

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটার বিষয়ে বিসিএ/বি আই টি/ বি টেক/এমসিএ ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটারে দক্ষ হতে হবে। পাশাপাশি ইংরাজি ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। তৎসহ তথ্য ও প্রযুক্তি বিষয়ে অন্তত দু'বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কোচবিহার (coochbehar) জেলার বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে  আবেদন করতে হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন   (www.coochbeharwb.in)

written by - Somnath Pal. 

Official Notification : Download Here

Online Apply : Click Here


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

Tag- job #contract #contractual #govt job # wbjob