কলকাতা : মা, মাটি, মানুষ। এই স্লোগান কে হাতিয়ার করেই তিন -তিন বার রাজ্যের মসনদে তৃণমূল সরকার। নিন্দুকের কাজ নিন্দা করা। সেদিকে ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর। যেন তেন প্রকারেণ রাজ্যের মানুষের মানুষের উন্নতি সাধনই এই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় ৭০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর যাবত এই জনমুখি প্রকল্পগুলির কাজ চলছে জোর কদমে। গোটা রাজ্যের মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধাও পাচ্ছেন অকছর।
তবে মুখ্যমন্ত্রীর আসল ভোট ব্যাঙ্কের চাবিকাঠি রাজ্যের মহিলা বা মায়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই মহিলাদের উন্নতির দিকে মুখ্যমন্ত্রীর নজর সর্বাগ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের মহিলাদের বিশেষ করে ঘরের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী।
এই প্রকল্পের আওয়ায় গোটা রাজ্যের মহিলারা মাসে ৫০০- ১০০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা পান। এ ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতী -উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে ১০০০ টাকা পান মাসকাবারি। কিন্তু সাম্প্রতিক অগ্নি মুল্যের বাজারে ৫০০- ১০০০ টাকায় কি হয়। সেই চিন্তা করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে।
এই প্রকল্পে সাধারণ ক্যাটাগরির মহিলারা এবার থেকে মাসে ৭৫০ টাকা এবং তপশিলি জাতী - উপজাতির মহিলারা মাসে পাবেন ১২৫০ টাকা। এখন শুধু অপেক্ষা অর্থ দফতরের অনুমোদন আর মুখ্যমন্ত্রীর শীলমোহর। সরকারি বিজ্ঞপ্তি জেলায় জেলায় এসে পৌঁছালেই রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ২৫০ টাকা বাড়তি পাবেন বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ।
রাজ্যের পড়ুয়ারা পাবে মাসিক 5000 টাকা স্কলারশিপ,আবেদন করুন এক্ষুনি- WB Govt Scholarship 2022
তবে দুর্নীতি যেন সরকারের পিছু ছাড়ছে না। এরইমধ্যে দুর্নীতির গন্ধ উড়েছে লক্ষ্মীর (LAKHSMIR BHANDAR) ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্পের ক্ষেত্রেও। সাম্প্রতিক রিপোর্ট বলছে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও চলছে সীমাহীন দুর্নীতি। সেই দুর্নীতি আটকাতে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে সরকারি তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে জাল সংশাপত্র দেখিয়ে পাশাপাশি বয়স বাড়িয়ে এমনকি সরকারি তরফে অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া সত্তেও যে সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করিয়েছেন মূলত তারাই এবার পড়তে চলেছেন মহা বিপদে। এবার থেকে সঠিক কাগজ পত্র দাখিল করতে না পারলে ওই সব মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সরকারি তরফে। ।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #LAKSHMI BHANDAR #PROKALPO #WB #CM #MAMTA BANERJEE

.jpg)