প্রধানমন্ত্রীর এই স্কিমে পাবেন 20,000 টাকার বৃত্তি, এক্ষুনি আবেদন করুন-Govt New Scheme

 সরকারের প্রধান উদ্দেশ্য গুলির মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো কোন শিক্ষার্থী দরিদ্র হওয়ার কারণে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে যেন বঞ্চিত না হয়। আর এই উদ্দেশ্য অর্জনের জন্য ভারত সরকারের অন্তর্গত শিক্ষা মন্ত্রক থেকে প্রতিবছর বিভিন্ন প্রকার স্কলারশিপ পরিচালনা করা হয়। এই সমস্ত স্কলারশিপ শিক্ষার্থীদের শিক্ষার কারণে তৈরি হওয়া আর্থিক বোঝাকে কাটিয়ে উঠতে সাহায্য করে।

কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত স্কলারশিপ গুলির মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হল PMUSP বা প্রধানমন্ত্রী উচ্চ শিক্ষা প্রস্থান স্কলারশিপ। দেশের সমস্ত শিক্ষার্থীরা যাতে পরিকল্পিত নিয়ম অনুসারে আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য হয়ে ওঠে তার জন্য এই স্কলারশিপ 2022 -23 শিক্ষাবর্ষ থেকে চালু করা হয়েছে।

কেন্দ্র সরকারের এই স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক পাশের পর শিক্ষার্থীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কোর্সের জন্য ভর্তি হলে এবং গ্রাজুয়েশন শেষে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রী কোর্সে ভর্তি হলে প্রদান করা হয়। এছাড়াও এই স্কলারশিপটি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যবসা প্রভৃতি পেশাগত কোর্সে পাঠরত শিক্ষার্থীদেরও দেওয়া হয়।

প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রস্থান স্কলারশিপের ক্ষেত্রে আবেদনের জন্য যোগ্যতা, বৃত্তির পরিমাণ, এই স্কলারশিপে সুযোগ সুবিধ,  আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচের নিবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।



প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপের লক্ষ্য

এই স্কলারশিপের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করে তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনহলো এই স্কলারশিপের প্রধান লক্ষ্য।
যে সমস্ত শিক্ষার্থীরা ভিন্ন রাজ্যের কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক হলে, তাদের আর্থিক সাহায্য প্রদান করতে এই স্কলারশিপটি দেওয়া হবে।
যে সমস্ত শিক্ষার্থীদের পারিবারিক  আয়ের সীমা খুবই কম তাদের এই স্কলারশিপটি দেওয়া হবে।
এই স্কলারশিপ মূলত আগ্রহী এবং যোগ্যপ্রার্থীদের আর্থিক সাহায্য করে তাদের পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করে তোলার জন্য প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপের বৃত্তির পরিমাণ

প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপে প্রচুর পরিমাণে সুযোগ-সুবিধা রয়েছে। আসুন তাহলেএবারে একে একে দেখে নিই এই স্কলারশিপের বৃত্তির পরিমাণ সম্পর্কে সম্পূর্ণ বিবরণ।

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে 3 বছরের গ্র‍্যাজুয়েশন কোর্সের ক্ষেত্রে প্রতিবছর 12,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও 2 বছরের পোস্ট গ্র‍্যাজুয়েশন কোর্সের ক্ষেত্রে প্রতিবছর 20,000 টাকা দেওয়া হবে।

টেকনিক্যাল কোর্স অর্থাৎ B.Tech/B.E/B.Engg. এর মতো কোর্সে পাঠরত অবস্থায় থাকা শিক্ষার্থীরা প্রথম 3 বছরে বার্ষিক 12,000 টাকা এবং শেষ বছরে বার্ষিক 20,000 টাকা পাবার যোগ্য

প্রফেশনাল কোর্স বা ইন্টিগ্রেটেড কোর্সে পাঠরত অবস্থায় থাকলে প্রথম 3 বছরে বার্ষিক 12,000 টাকা এবং শেষ 2 বছরে বার্ষিক 20,000 টাকা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী উচ্চতর স্কলারশিপে আবেদনের যোগ্যতা

আবেদনকারী শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডের অন্তর্গত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে  80% নম্বর নিয়ে 10+2 প্যাটার্ন অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করে থাকতে হবে।
উচ্চ মাধ্যমিকের পর রাজ্য বা কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত যেকোন স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রেগুলার ডিগ্রী কোর্স বা নিয়মিত ডিগ্রী কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।


ডিস্টেন্স মোডের কোর্সে শিক্ষার্থীরা  পাঠরত অবস্থায় থাকলে এই স্কলারশিপ দেওয়া হবে না।
AICTE বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠানে পাঠরত শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে।
শিক্ষার্থীদের পারিবারিক বাৎসরিক আয় 4.5 লক্ষ টাকা বা তার কম হলে এই স্কলারশিপ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া:

প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপ সম্বন্ধে এত বিস্তারিত তথ্য জানার পর এখন প্রশ্ন হল এই স্কলারশিপের জন্য আবেদন কিভাবে করতে হবে ? এই স্কলারশিপে অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে আবেদন পদ্ধতির ধাপ গুলি বর্ণনা করা হলো।
অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে NSP বা ন্যাশনাল স্কলারশিপ ওয়েবপোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর “New Student” অপশনে ক্লিক করতে হবে।


তারপরে সামনে এই স্কলারশিপ সম্বন্ধে একটি নির্দেশিকা খুলে যাবে। সেটিকে বিস্তারিতভাবে পড়ে এবং নিচের সমস্ত  শর্তগুলি সম্বন্ধে সম্মতি জানিয়ে “Proceed” অপশনে ক্লিক করতে হবে।
এরপরে  রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর জন্য নিজের নাম মোবাইল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি আবেদন আইডি ও পাসওয়ার্ড জেনারেট করে লগইন করতে হবে। যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আবেদন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে লগইন করতে হবে।


তারপরে আবেদনপত্রটি সামনে চলে আসবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
উপরের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে করতে হবে।

যোগাযোগের বিবরণ:

Section Officer, National Scholarship Division, Department of Higher Education, Ministry of Education, West Block 1, 2nd Floor, Wing 6, Room No. 6, R. K. Puram, Sector 1, New Delhi – 110066.
Ph No.- 011- 20862360
E-mail- es3.edu@nic.in

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শেষ- 31.10.2022
আবেদন পত্র যাচাইয়ের শেষ তারিখ- 15.11.2022
ইনস্টিটিউট ভেরিফিকেশন- 15.11.2022


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here