তথ্য- সম্প্রচার মন্ত্রকের অধীনে কর্মী নিয়োগ, ভালো চাকরি করতে হলে আবেদন করুন এখনই- Govt Reqruitment

দীর্ঘ দু'বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ চলতি বছরের শুরু থেকে রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য।   


বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার বেশ কয়েকটি পদে কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিনস্ত ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস(BECIL) ইন্ডিয়া লিমিটেড।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে  বিইসিআইএলের (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) সদর দফতরে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়।  এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 



আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতর অর্থাৎ www.becil.com ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।


আবেদন ফী- 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি সাধারণ কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ওই প্রার্থীকে ৮৮৫  টাকা আবেদন ফী জমা করতে হবে।  তপশিলি জাতী, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ৫৩১ টাকা জমা করতে সংশ্লিষ্ট দফতরের নামে। 

আবেদন জানানোর শেষ তারিখ চলতি অক্টোবর মাসের ২১ তারিখ অর্থাৎ 21/10/2022 

নিয়োগ পদ্ধতি-

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা কবে-কোথায়- কখন অনুষ্ঠিত হবে তা প্রার্থীর মেল আইডি-তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য। তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।

 

এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে---

পদের নাম- ই টেন্ডারিং প্রফেশনাল' (E- TENDERING PROFESSIONAL) 

শূন্যপদ- ১২ টি

বয়স- এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে

মাসিক বেতন- ৫০,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে বি ই/ বি টেক /এম বি এ  ডিগ্রিধারী হতে হবে।  পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তি এবং প্রাসঙ্গিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞ হতা হবে।


পদের নাম- ফাইনান্স ফ্যাসিলিটেশন প্রফেশনাল' (FINANCE FACILITATION PROFESSIONAL)

শুন্য পদ- ১২ টি

বয়স- এ ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ৫০,০০০  টাকা

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে এম বি এ/আই সি ডব্লিউ এ/বি কম ডিগ্রিধারী হতে হবে। প্রাসঙ্গিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


পদের নাম-  অফিস অ্যাটেন্ডেন্ট' ( OFFICE ATTENDANT)

শূন্যপদ- ৬ টি

বয়স সীমা- এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছরের ঊর্ধ্বে। 

মাসিক বেতন- ১৭,৫৩৭ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও স্থানীয় ভাষা এবং কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  www.becil.com অথবা https://becilregistration.com 


written by - Somnath Pal. 

Official Notice : Download 


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #MEDIA #JOUNALISM #BROADCASTING