কথায় বলে নারী মায়ের সমান। তাই কেন্দ্র হোক কিংবা রাজ্য সরকার, নারী কল্যানেই নজর দিয়েছে বারংবার। এ রাজ্যের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা গোটা দেশের ক্ষেত্রে কেন্দ্র সরকারের মাতৃ বন্দনা যোজনা ,এই প্রকল্প গুলির ক্ষেত্রে মহিলাদের আর্থ সামাজিক উন্নতিই প্রধান লক্ষ্য। শিক্ষা থেকে স্বাস্থ্য সাড়া দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার হাতে নিয়েছে একাধিক জনমুখি প্রকল্প।
কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া এই জনমুখি প্রকল্প গুলির মধ্যে মাতৃ বন্দনা যোজনা প্রকল্প সম্পর্কে এখনও অনেক মহিলাই অবগত নন। তাই আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব কেন্দ্র সরকারের এই জনমুখি প্রকল্পের বিস্তারিত বিষয় সম্পর্কে।
তাহলে আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের খুঁটিনাটি তথ্য।
১. কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্প টিকে মাতৃ বন্দনা যোজনার পাশাপাশি গর্ভাবস্থা যোজনাও বলা হয়।
২. এই প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েরা কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে এককালীন 6000 টাকা সহায়তা পান।
৩. তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আশা কর্মী অথবা অনলাইনে আবেদন করতে হবে।
৪. আবেদনকারিণী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
৫. গর্ভবতী মায়ের নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে।
৬. আবেদনের সময় ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য এবং ওই মহিলার স্বামীর আঁধার কার্ডের প্রমান পত্র জমা করতে হবে।
৭. এই প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের পুষ্টি প্রদানে আর্থিক ভাবে সহায়তা করা হয়।
৮. মূলত গর্ভবতী মায়েদের বছরে চারটি কিস্তিতে প্রথমে 1000 ,2000, 1000 এবং 2000 মিলিয়ে মোট 6000 টাকা প্রদান করা হয়।
৯ . এক্ষেত্রে প্রথমবার গর্ভবতী মায়েরা সরকারি অথবা বেসরকারি হাসপাতালে প্রসব করালেই এই আর্থিক সহায়তা পাবেন।
১০. তবে সরকারি চাকুরীজীবী মহিলারা এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।
১১. প্রকল্প টি মূলত প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বলেই বেশ পরিচিত।
প্রসঙ্গত, ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় 70 টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর যাবত এই জনমুখি প্রকল্পগুলির কাজ চলছে জোর কদমে। গোটা রাজ্যের মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধাও পাচ্ছেন অকছর।
প্রধানমন্ত্রীর এই স্কিমে পাবেন 20,000 টাকার বৃত্তি, এক্ষুনি আবেদন করুন-Govt New Scheme
তবে মুখ্যমন্ত্রীর আসল ভোট ব্যাঙ্কের চাবিকাঠি রাজ্যের মহিলা বা মায়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই মহিলাদের উন্নতির দিকে মুখ্যমন্ত্রীর নজর সর্বাগ্রে। 2021 বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের মহিলাদের বিশেষ করে ঘরের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী।
এই প্রকল্পের আওয়ায় গোটা রাজ্যের মহিলারা মাসে 500- 1000 টাকা পর্যন্ত মাসিক ভাতা পান। এ ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে 500 টাকা এবং তপশিলি জাতী -উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে 1000 টাকা পান মাসকাবারি।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- #GOVT #PRAKALPO #MATRI BANDANA #MODI #MAMTA #WOMEN

.jpg)