অর্থনৈতিকভাবে অনগ্রসর ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যতের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বিভিন্ন ধরনের স্কলারশিপ পরিচালিত হয়। এই সমস্ত স্কলারশিপ দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে এবং আর্থিক সীমাবদ্ধ শিক্ষার্থীদের অবস্থার উন্নতি করতে অন্যতম প্রধান ভূমিকা পালন করে থাকে।
পশ্চিমবঙ্গ রাজ্যে মেধাবি ও অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে এক অন্যতম ভূমিকা পালন করে থাকে সংশ্লিষ্ট স্কলারশিপ।
ওয়েসিস স্কলারশিপ ভারত সরকারের অন্তর্গত ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দপ্তর দ্বারা পরিচালিত হয়। স্কলারশিপ মূলত অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ SC,ST ও OBC শিক্ষার্থীদের দেওয়া হয়। এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে যাবতীয় তথ্য অর্থাৎ বৃত্তির পরিমাণ শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি রেনুয়াল পদ্ধতি প্রভৃতি তথ্য এই নিবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
ওয়েসিস স্কলারশিপের সুবিধা
- ওয়েসিস স্কলারশিপের মূলত দুটি ভাগ রয়েছে। নিচে প্রতিটি ভাগ এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
- প্রিম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ - এক্ষেত্রে রেগুলার শিক্ষার্থীদের 150 টাকা প্রতিমাসে এবং 750 টাকা প্রতিবছরে দেওয়া হয়। যারা হোস্টেলে থাকে তাদের প্রতিমাসে 750 টাকা এবং 1000 টাকা প্রতি বছর দেয়া হয়। এই স্কলারশিপ SC/ST/OBC শিক্ষার্থীদের প্রদান করা হয়।
- পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ - এই স্কলারশিপের ক্ষেত্রে SC/ST শিক্ষার্থীদের প্রতিমাসে 500 টাকা থেকে 1200 পর্যন্ত দেওয়া হয়। নার্সিং ফার্মা ম্যানেজমেন্ট মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং পোস্ট গ্রেজুয়েশন কোর্সের ক্ষেত্রে 500 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত প্রদান করা হয়। এছাড়াও এই স্কলারশিপ একাদশ, দ্বাদশ, পলিটেকনিক এবং গ্রাজুয়েট লেভেলের কোর্সের জন্য দেওয়া হয়।
ওয়েসিস স্কলারশিপের শিক্ষাগত যোগ্যতা
- এই স্কলারশিপে আবেদন করতে চাইলে শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
- এই স্কলারশিপে আবেদন করাকালীন শিক্ষার্থীকে অবশ্যই রাজ্য বা কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ডের আওতায় সংশ্লিষ্ট কোর্সে পাঠরত অবস্থায় থাকতে হবে।
- শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 50 % নম্বর থাকতেই হবে।
- শিক্ষার্থীর পরিবারে বাৎসরিক আয় 2 লক্ষ টাকা বা তার কম হতে হবে।
- আর এই স্কলারশিপে আবেদন করতে হলে শংসাপত্র থাকা বাঞ্ছনীয়।
ওয়েসিস স্কলারশিপের লক্ষ্য
- ওয়েসিস স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের পঠন-পাঠনের উন্নতি সাধনের লক্ষ্যে এই স্কলারশিপ শুরু হয়েছে।
- অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সচেতনতা গড়ে তোলার জন্য এই স্কলারশিপ রূপায়ণ করা হয়েছে।
- পড়াশোনার কারণে শিক্ষার্থীদের ওপর তৈরি হওয়া আর্থিক বোঝা কাটিয়ে তুলতে এবং উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করতে এই স্কলারশিপ প্রদান করা হয়।
ওয়েসিস স্কলারশিপে আবেদন পদ্ধতি
- সবার প্রথমে শিক্ষার্থীদের ওয়েসিস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট oasis.gov.in এ প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর Students Corner বক্স থেকে Registered Student Login অপশনে ক্লিক করতে হবে।
- তারপরে শিক্ষার্থীদের নিজের নাম ও অন্যান্য তথ্য দিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে লগইন করতে হবে।
- লগইন করার পর আবেদনপত্রটি চলে আসবে এবং সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে প্রদত্ত তথ্য গুলি একবার ভালোভাবে যাচাই করে নিয়ে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
- শিক্ষার্থীরা নিজেদের সুবিধার জন্য ফরমের একটি কপি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ডের কপি।
- পিতা বা মাতার ভোটার কার্ড
- বিগত পরীক্ষার মার্কশীট।
- আয় শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট।
- নির্দিষ্ট জাতি শংসাপত্র।
ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক
- ওয়েসিস স্কলারশিপে স্ট্যাটাস চেক করতে চাইলে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে হোমপেজে Track An Application অপশনে ক্লিক করতে হবে।
- তারপরে একটি নতুন পেজ চলে আসবে এবং সেখানে এপ্লিকেশন আইডি জেলা এবং আরো অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- এবং সবশেষে Check Status অপসেনে ক্লিক করতে হবে।
- তারপরে এপ্লিকেশনের স্ট্যাটাস সামনে চলে আসবে।
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

.jpg)