মাসিক বেতন 40,000। জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি-WB Health Job Reqruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের সু- খবর। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতর মারফৎ জেলা ভিত্তিক  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER)কর্মী। তবে এই নিয়োগটি(RECRUITMENT)চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NUHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। 



আবেদন পদ্ধতি---

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে 

২. এক্ষেত্রে শুধু মাত্র অন লাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।

৩. রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম, 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়্‌

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

d.  শিক্ষাগত যোগ্যতা,

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে ।


আবেদন ফী---

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ১০০ টাকা, তপশীলি জাতী এবং তপশীলি উপজাতী এবং ওবিসি অন্যান্য দের জন্য ৫০ টাকা আবেদন ফী রাখা হয়েছে। 


অনলাইনে আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। এরপরেই রয়েছে ইন্টারভিউ। তারপর প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

 কাজের ধরণ- 

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক  কাজ করতে হবে। উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে স্বাস্থ্য দফতরের অধীনে রাজ্যের একাধিক জেলায়। 


এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে--- 

পদের নাম- ‘ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট’(DISTRICT EPIDEMIOLOGIST )

শূন্যপদ- 12 টি ( এ ক্ষেত্রে 3 টি তপশীলি জাতী এবং 3টি তপশীলি উপজাতি এবং 4 টি পদ সাধারণ ও একটি ও বিসি ,একটি শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম  প্রার্থীর জন্য সংরক্ষিত)

বয়স -21 থেকে 40 বছরের মধ্যে। 

মাসিক বেতন – 40,000  টাকা 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর M.SC সহ উল্লেখিত পদের ডিগ্রি থাকতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি EPIDEMIOLOGY/M.SC/BHMS/BAMS/BUMS অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে । অনলাইন আবেদনের জন্য আবেদনকারীকে www.wbhealth.gov.in লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। 

আবেদনের শেষ তারিখ 21/10/2022 

written by - SomnathaPal.


Official Notification : Download Here


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG- #WB #HEALTH #JOB #JOB NEWS