বেতন 27,000, রাজ্য ভুমি দফতরে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই |WB Job Reqruitment 2022

সরাসরি দফতর হোক কিংবা একাধিক সরকারি প্রকল্প, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে  ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ(RECRUITMENT) চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতরের অধীনে চুক্তি(CONTRACTUAL) ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে।    


এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের  ভুমি ও ভুমি সংস্কার  দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের বেকার যুবক যুবতীরা উল্লেখিত শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। নিযুক্ত হওয়া কর্মীকে কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতরের অধীনে। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 395/22-rc    dated- 14/09/2022  



প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---

সংশ্লিষ্ট দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  

১. আবেদনকারী প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে  আবেদন করতে হবে।  

৩. আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে  (www.banglarbhumi.gov.in) ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ তার সং প্রার্থীর বর্তমান বয়স তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও সেঁটে দিতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।  


সবশেষে আবেদনকারীকে আবেদন পত্রে নিজের সই করে আবেদনপত্রটি জমা করতে হবে সংশ্লিষ্ট  আধিকারিকের দফতরে। 


সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেস সময় সীমা 14/10/2022 


কাজের ধরণ--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে রাজ্য ভুমি ও ভূমি সংস্কার(LAND & LAND REFORMS) দফতরের অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ। 

নিয়োগের স্থান--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে  পশ্চিমবঙ্গ সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতরের মুখ্য অফিসে।   


আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্র

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


এবার আসি শূন্য পদ সম্পর্কে--- 

পদের নাম- সফটওয়্যার ডেভেলপার (SOFTWARE DEVELOPER)

শূন্যপদ- ১ টি 


মাসিক বেতন- 27,000 টাকা 


শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণির মাস্টার / বি টেক ডিগ্রিধারী হতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টের  কাজে পারদর্শী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। এবং জমি- জমা কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি আবেদনকারীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। 


সবশেষে  জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- To The Rent Controller, Kolkata,2&3,Kiran Sankar Roy Road, Kolkata-70001


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- (www.banglarbhumi.gov.in)  


written by - Somnath Pal. 


Official Notice+ Application Fee: Click Here


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG- WB JOB#  JOB NEWS # RECRUITMENT# CONTRACTUAL