Bank Job: বারোদা ব্যাঙ্কে মেগা রিক্রুটমেন্ট , আবেদনের শেষ তারিখ 24 অক্টোবর

বিগত দু’বছরের আর্থিক খরা কাটিয়ে  চলতি বছরের শুরু থেকে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে  রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য। এবার ব্যাঙ্কে (BANK JOB)চাকরি করার সুবর্ণ সুযোগ। তাও আবার দেশের একাধিক রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কে আধিকারিক হিসাবে সরাসরি নিয়োগ। এই মর্মে দিন কয়েক আগে দেশের রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলির অন্যতম ব্যাঙ্ক অব বারোদার মুখ্য কার্যালয় মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে  আবেদন করতে পারবেন। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওই বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । 



ব্যাঙ্ক অফ বারোদার মুখ্য অফিস মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,

১. চাকরি প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে ।

২. প্রথমে আবেদনকারীকে ব্যাঙ্ক অব বারোদার অফিসিয়াল ওয়েবসাইটে  (www.bankofbaroda.co.in/careers.htm) এ ঢুকতে হবে ।

৩. তারপর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন  করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ।

৪. আবেদন ফর্মের যাবতীয় তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে একে একে ফর্মের নির্দিষ্ট জায়গায় আবেদনকারীকে তার নিজের সম্পর্কে  প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 

৫. এবার ফর্মে দেওয়া তথ্যের  স্বপক্ষে ওই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করতে হবে ।

৬. সবশেষে আবেদনকারীকে তার নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদন ফর্ম সাবমিট করতে হবে ।

 

অনলাইনে ফর্ম ফিলাপের সময় আবেদনকারী প্রার্থীকে যে নথি গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড

২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট

৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট 

৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র বাঁ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

এ ছাড়াও ফর্ম ফিলাপের সময় প্রার্থীকে অবশ্যই তার বুড়ো আঙুলের ছাপ এবং নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। 


নিয়োগ পদ্ধতি- 

এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যেম চূড়ান্ত প্রার্থী তালিকা তরি করা হবে। 


এবার আসি শূন্য পদ সম্পর্কে- 

পদের নাম – রিলেশনশিপ ম্যানেজার (RELATIONSHIP MANAGER) 

শূন্যপদ - ৩২০ টি 

বয়স সীমা - এক্ষেত্রে আবেদকারির বয়স হতে হবে ২৪  থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।  

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে অন্তত দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম – ই- ওয়েলথ- রিলেশনশিপ ম্যানেজার (E-WEALTH RELATIONSHIP MANAGER)

শুন্যপদ - ২৪ টি 

বয়স সীমা - এক্ষেত্রে আবেদকারির বয়স হতে হবে ২৩  থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।  

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে অন্তত দেড় বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- সেলস হেড (SALES HEAD)

শুন্যপদ - ১ টি 

বয়স সীমা - এক্ষেত্রে আবেদকারির বয়স হতে হবে ৩১  থেকে ৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকজায় নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।  

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম- অপারেশন হেড (OPERATION HEAD)

শুন্যপদ - ১ টি 

বয়স সীমা - এক্ষেত্রে আবেদকারির বয়স হতে হবে ৩৫  থেকে ৫০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।  

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


আবেদন ফী- এক্ষেত্রে সাধারণ এবং ও বিসি ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী- এর প্রয়োজন নেই। 


উল্লেখিত পদ্গুলির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ- 21/10/2022 

written by- Somnath Pal. 


Official Notice : Download 

Online Apply : Click Here


 For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG- #OFFICIAL JOB #BANK #RECRUITMENT #EMPLOYMENT # BARODA BANK