শিক্ষা দফতরে লোক নিচ্ছে রাজ্য সরকার, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন -Govt Job 2022

ফের চাকরি প্রার্থীদের জন্য সু- খবর। এবার কর্মী নিয়োগ করা হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে। এ বিষয়ে দিন কয়েক আগেই একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (SCHOOL EDUCATION DEPARTMENT) দফতর।  এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।  তবে সঠিক সময়ে নির্দিষ্ট ক্রাইটেরিয়া(CRITERIA) মেনে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে উল্লেখিত পদের জন্য । শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তবে ওই প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে তার যাবতীয় খুঁটিনাটি তথ্য। 



প্রথমেই আসি আবেদন পদ্দতি সম্পর্কে : 

এক্ষেত্রে প্রথমে আবেদন পত্রের অনুকরনে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। তারপর ধাপে ধাপে,  

প্রার্থীর নাম......................................................

পিতার নাম......................................................

ঠিকানা............................................................

বয়স/ জন্ম তারিখ................................................

(০১. ০১. ২০২২ অনুসারে প্রার্থীর বর্তমান বয়স উল্লেখ করতে হবে।)

লিঙ্গ..................................................................

জাতী..................................................................

শিক্ষাগত যোগ্যতা.............................................

কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা.................................

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা.......................................

ইত্যাদি উল্লেখ করতে হবে। 

এ ছাড়াও প্রার্থী যদি আগে হিসাবের কাজ  করে থাকেন তাহলে পূর্ববর্তী কর্মস্থানের যাবতীয় তথ্য জানাতে হবে। যেমন---

১. কোন সংস্থায় তিনি যুক্ত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরন দিতে হবে

২. তিনি কোন বিভাগের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন তাও জানাতে হবে

৩. পূর্বে তিনি কত বেতন পেতেন তাও উল্লেখ করতে হবে

৪. কবে তিনি ওই কাজ থেকে অব্যহতি (retirement)নিয়েছেন  তাও জানাতে হবে

৫. আবেদনকারী যদি বর্তমানে ওই কাজে যুক্ত থাকেন কিংবা সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান থেকে অব্যহতি নিয়ে থাকেন তাহলে আবেদনকারীর বর্তমান মাস মাইনা এবং পেনশনের(pension) পরিমাণ উল্লেখ করতে হবে 


নিয়োগকারী সংস্থা---

উল্লেখিত পদে নিযুক্ত হওয়া কর্মীকে নিয়োগ করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে নিয়োগের বিষয়ে যাবতীয় তত্বাবধায়ক হিসাবে কাজ করছে পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। রাজ্য স্কুল শিক্ষা দফতর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে উল্লেখিত ওই বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ও সময় এবং স্থান ও উল্লেখ করা হয়েছে। আগামী নভেম্বর মাসের ৩ তারিখ অর্থাৎ 03/11/2022 তারিখে পূর্ব বর্ধমান জেলার খন্ডকোশ ব্লক অফিসে আবেদনকারীকে সকল ডকুমেন্টস সহযোগে হাজির থাকতে বলা হয়েছে। 


প্রয়োজনীয় ডকুমেন্টস-

১.আঁধার কার্ড

২. বয়সের প্রমান পত্র

৩. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র

৪. বাসস্থানের প্রমানপত্র 

৫. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি 


সবশেষে আসা যাক শুন্যপদ সম্পর্কে : 

পদের নাম - সহকারী হিসাবরক্ষক ( Block Level Assistant Accountant)

শূন্যপদ- ১ টি

বয়স সীমা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে হিসাব শাস্ত্রের কাজে পারদর্শী হতে হবে। এ ছাড়াও রাজ্য সরকারের যে কোনও দফতরে হিসাব সম্বন্ধিয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

মাসিক বেতন - ১১,০০০ টাকা। তবে এই কাজটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক। 

Download Official Notice : Click Here

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন www.purbabardhaman.gov.in 

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG - #WB #EDUCATION #ACCOUNT #JOB