রেশন কার্ড থাকলেই রান্নার গ্যাস ফ্রি ,দীপাবলিতে বাম্পার অফার সরকারের-Free Gas Cylinder Offer

নয়াদিল্লী : দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর।  সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর থেকে বাদ পড়েনি গৃহিণীর রান্নাঘর পর্যন্ত। ঠিক যেমনটা ধরুন  রান্নার (gas cylinder for domestic use)গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছে গিয়েছে ১২০০ টাকায়। আর তাতেই যেন খাওয়ার কথা ভাবলে গায়ে জ্বালানির ছ্যাঁকা লাগছে গৃহস্থের এর থেকে কিভাবে মিলবে মুক্তি। পাশাপাশি গোটা দেশের মায়েদের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্বলা (ujwala yojna) যোজনার আওতায় এখনও পর্যন্ত সাড়া দেশে ফ্রিতে গ্যাসের কানেকশনের সঙ্গে একেবারে বিনামুল্যে একটিমাত্র গ্যাস (gas cylinder)সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে মোদী সরকার। কিন্তু সে তো মাত্র প্রথমবারের জন্য। তারপর কি হবে।


সাম্প্রতিক রিপোর্ট বলছে, রান্নার জন্য অত দাম দিয়ে গ্যাস কিনতে না পেরে ইতিমধ্যেই গোটা দেশের প্রান্তিক গরীব মানুষেরা রান্নার জন্য অবশ্য গ্যাসের বদলে ফিরে গিয়েছেন সেই পুরনো পদ্ধতি কাঠেই। অর্থাৎ রান্নায় গ্যাসের বদলে কাঠই ব্যবহার করছেন দেশের গ্রামীণ এলাকার গৃহবধূরা। সেই কারণে কেন্দ্র সরকারের উজ্বলা যোজনা আপাতত বিশ বাঁও জলে। 


গোটা দেশ জুড়ে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল (trinomul congres) সরকার একেবারে তুলোধোনা করে ছাড়ছে মোদী(modi) সরকার কে। তবে দেশের রাজনীতিতে ভোট বড় বালাই। তার ওপর গোটা দেশের মানুষের হেঁশেল বলে কথা। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। কারণ লাগামছাড়া মুল্য বৃদ্ধির কারণ হিসাবে মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতি এবং গা জোয়ারিকেই দুষছেন গোটা দেশের মানুষ। সর্বোপরি পেট্রোল-ডিজেল কি হল তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যাথার কারণ না থাকলেও রান্না ঘরের গ্যাসের অস্বাভাবিক দাম মেনে নিতে পারছেন না দেশের কোনও মানুষই। এরই মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী হঠাৎ করে না হলেও ধীরে ধীরে গৃহস্থের ব্যবহৃত ডোমেস্টিক(domestic cylinder) সিলিন্ডারে ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্র সরকার। 


এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝে  তড়িঘড়ি সিদ্ধান্তে বসে কেন্দ্র সরকার। সরকারের মাথাব্যাথার কারণ একটাই কিভাবে সাধারণ মানুষকে এই জ্বালানির আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির অসহ্য জ্বলুনি থেকে মুক্তি দেওয়া যায়। এই অবস্থায় দেশের মানুষ কে সাময়িক স্বস্তি দিতে কেন্দ্র সরকারের তরফে চালু হল মাত্র ৬১৯ টাকায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার। পাশাপাশি কমার্শিয়াল  ক্ষেত্রে ১৯.২ কেজি সিলিন্ডারে মাত্র ৩৯ টাকা দাম কমানো হয়েছে গত কয়েকদিন আগে। 


এবার আরও এক ধাপ এগিয়ে রেশন কার্ডধারীদের জন্য ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করল উত্তরাখন্ড সরকার। ইতিমধ্যেই উত্তরাখন্ড রাজ্যের সরকারের পক্ষ থেকে ওই রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বছরে তিনটি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামুল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে এক্ষেত্রে একমাত্র অন্ত্যোদয় রেশন কার্ডধারীরাই এই ফ্রি গ্যাস সিলিন্ডারের সুবিধা পাবেন। এবিষয়ে উত্তরাখন্ড সরকার সুত্রে জানা গিয়েছে, সরকারের নতুন এই স্কিমে লাভবান হতে চলেছেন ওই রাজ্যের প্রায় ২ লক্ষ সাধারণ মানুষ। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য উত্তরাখণ্ড সরকারের খরচ হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা।


তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক ফ্রি গ্যাস পাওয়ার ক্ষেত্রে কি নিয়মবিধি পালন করতে হবে :

১. এক্ষেত্রে সুবিধাভোগী বা উপভোক্তাকে উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা হতে হবে। 

২. একমাত্র অন্ত্যোদয় রেশন কার্ডধারীরাই এই ফ্রি গ্যাস সিলিন্ডারের সুবিধা পাবেন। 

৩. উপভোক্তার রেশন কার্ডের সঙ্গে গ্যাসের কানেকশন যুক্ত করতে হবে। 

৪. এই স্কিমে  উপভোক্তাকে বছরে তিনটি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামুল্যে প্রদান করা হবে। 

৫. এক্ষেত্রে ইংরাজি অর্থ বর্ষের হিসাবে প্রথম সিলিন্ডার টি এপ্রিল- জুলাই, দ্বিতীয়টি আগস্ট - নভেম্বর, তৃতীয়টি ডিসেম্বর- মার্চের মধ্যে দেওয়া হবে।    

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

tag- gas# domestic#cylinder#uttrakhand #govt #ration card #free