শুধু মাধ্যমিক পাশে শতাধিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি-WB Govt Health Job

 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে ফের সরকারি চাকরির সুযোগ দিচ্ছে সরকার। এর জেরে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করেছে সংশ্লিষ্ট দপ্তর। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জেলার ব্লকে ব্লকে শতাধিক পদে নিয়োগ করা হবে। শুধু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। রাজ্য সরকারের অধিনে স্বাস্থ্য দপ্তরে চাকরি করার বিরাট সুযোগ আপনার হাতে। যে সকল চাকরি প্রার্থী রাজ্য স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Govt Health Recruitment 2022



 আবেদন পদ্ধতি :

স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা সবথেকে নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে। এরপর প্রিন্ট আউট করে আবেদন পত্র বের করতে হবে। আবেদন পত্রে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, যোগ্যতা, বয়স, অন্যান্য সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবিও লাগাতে হবে।


আবেদন জমার ঠিকানা : যেহেতু ব্লকে ব্লকে নিয়োগ করা তাই ব্লক অফিসেই আবেদন পত্র গ্রহণ করা হবে তাই নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে কোন কোন ব্লক অফিসে অফিসে ফর্ম জমা নেবে তা দেখেনিবেন। তবে ছুটির দিন বাদে বাকি সব দিনে সকাল 11.30 থেকে বিকেল 4 টার মধ্যে। 


অফলাইন আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করবেন : 

1.বয়সের প্রমাণ বা মাধ্যমিক এডমিট কার্ড 

2.শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস (মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট অবশ্যই )

3.জাতিগত সংশয় পত্র সার্টিফিকেট(যদি থাকে)

4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)

5.সম্প্রতি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি (রঙ্গিন)

6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি) 

7.5 টাকা ডাকটিকিট আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে 

8.অন্যান্য (যদি থাকে)


শূন্যপদের নাম : স্বাস্থ্য কর্মী


 শিক্ষাগত যোগ্যতা :  রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সংশ্লিষ্ট ব্লক অফিস গুলির বিভিন্ন  কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতায় পাশ করতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে কিন্তু মাধ্যমিকের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। 


আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত মহিলারা 22 বছর বয়সেও আবেদন করতে পারবে।


আবেদন করতে আরও কী কী যোগ্যতা লাগবে :

যেহেতু রাজ্য স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 


শূন্যপদ :শূন্যপদ সংখ্যা বিভিন্ন ব্লক অফিসের ক্ষেত্রে আলাদা আলাদা তাই প্রকাশিত সব বিজ্ঞপ্তি গুলির আলাদা আলাদা  ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে ব্লক অফিস অনুযায়ী শূন্যপদ দেখেনিবেন। 


নিয়োগ প্রক্রিয়া :স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে মাধ্যমিকের প্রাপ্য নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর তার ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে। মোট 100 নম্বরের মধ্যে 90 শতাংশ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্য নম্বরের উপর এবং 10 শতাংশ ইন্টারভিউ-র উপর দেওয়া হবে। 


আবেদনলর তারিখ সমূহ : আগ্রহী প্রার্থীরা 29/10/2022 তারিখ বিকেল 4 টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্লকে আবেদন পত্র জমা করতে পারবে। তবে ছুটির দিন বাদে জমা করতে হবে। 

নিয়োগের স্থান : দক্ষিণ 24 পরগণা জেলার প্রায় 19 টি ব্লকের অধীনে থাকা স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কেবল সেই জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক গুলি ক্লিক করবেন। 


Official Notice : Download 


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here