এবার থেকে হিন্দিতে দিতে হবে চাকরির পরীক্ষা, জানুন বিস্তারিত-Govt Job Exam In Hindi

নয়াদিল্লী : নানা ভাষা, নানা মত, নানা পরিধান', একেবারে স্বাধীনতার প্রাক্কাল থেকে আজ পর্যন্ত গোটা দেশ অর্থাৎ ভারতবর্ষের মানুষ এই নীতিতেই বিশ্বাসী। কিন্তু এবার বুঝি সেই বিশ্বাস আর রীতিতে টান পড়তে চলেছে। এর কারণ টা অবশ্য স্পষ্ট। কারণ সম্প্রতি দেশের সংসদে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দিতে তৎপর হয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রীয় কমিটির এই সুপারিশ ঘিরে ইতিমধ্যেই গুঞ্জনের পাশাপাশি আগাম বিরোধিতার সুর চরাতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। Govt Job Exam In Hindi 

ঘটনার সুত্রপাত কেন্দ্রীয় সরকারের ভাষা বিষয়ক কমিটির একটি সুপারিশ কে কেন্দ্র করে। গত কয়েকদিন আগে কেন্দ্র সরকারের ভাষা বিষয়ক কমিটি সংসদে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার সুপারিশ করে। আর তা নিয়ে ইতিমধ্যেই  ওই কেন্দ্রীয় কমিটির সুপারিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তামিলনাডুর ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। তিনি বলেছেন, কেন্দ্র যদি হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয় তা হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। তবে শুধু এম কে স্ট্যালিনই নন গোটা উত্তর পশ্চিম ভারত বাদে দেশের আঞ্চলিক ভাষার নেতা- নেত্রীরাও কেন্দ্রীয় কমিটির এই সুপারিশের বিরুদ্ধে বিদ্রোহের  হুমকি দিয়েছেন। 



হিন্দিকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিলে কি হতে পারে ? 

আঞ্চলিক ভাষার প্রাধান্য কমবে। মাতৃভাষায় পড়াশোনার সুযোগ কমবে। কমিটির সুপারিশে বলা হয়েছে, ইংরেজি ও আঞ্চলিক ভাষার বদলে দেশের সর্বত্র হিন্দিতে পঠনপাঠনে জোড় দিতে হবে। ইংরেজিকে বড়জোর দ্বিতীয় ভাষা করার কথা বলা হয়েছে। এমনকি সরকারি বিজ্ঞাপনের অর্ধেক খরচ হিন্দিতে করতে বলা হয়েছে। এই সুপারিশ বাস্তবায়িত হলে সবক্ষেত্রে উত্তর ভারতের হিন্দিভাষী ছেলে-মেয়েরা অনেকটা এগিয়ে যাবে। আর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো আঞ্চলিক ভাষাভাষীর ছেলেমেয়েরা চাকরিই পাবে না। তাছাড়া ইংরেজি শেখার বিশেষ কোন‌ও দাম‌ই থাকবে না আর। এছাড়াও সব কিছু হিন্দিতে হলে দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে ভিন্নতা নষ্ট হয়ে যাবে। আঞ্চলিক সংস্কৃতি ধীরে ধীরে অবলুপ্ত হবে। সেই জায়গা নেবে উত্তরভারতের হিন্দি প্রধান সংস্কৃতি। মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ কমলে সাক্ষরতার হার‌ও কমবে।

পড়াশোনার জন্য মাসে মাসে টাকা দিচ্ছে সরকার, এক্ষুনি আবেদন করুন এই স্কলারশিপে- Scholarship Scheme   

চাকরির কেত্রে কি অসুবিধার সৃষ্টি হতে পারে ? 

অন্যদিকে চাকরির পরীক্ষায় যদি শুধুমাত্র হিন্দি ভাষায় প্রশ্ন করা হয় তাহলে হিন্দি ভাষী পড়ুয়ারা সুযোগ পাবে অধিক মাত্রায়। এ ক্ষেত্রে হিন্দি না জানার কারণে বা হিন্দি লিখতে না জানায় চাকরির সুযোগ হারাবে আঞ্চলিক ভাষার ছেলে মেয়েরা। ইতিমধ্যেই হিন্দিকে একমাত্র সরকারি ভাষা করার পাশাপাশি এর ব্যবহারিক দিক নিয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছে ওই সাংসদীয় কমিটি। সেই পরামর্শ বাস্তবায়িত হলে যে কোন সর্বভারতীয় পরীক্ষা আপনাকে হিন্দিতে দিতে হবে। ব্যাঙ্ক, রেল, স্টাফ সিলেকশন কমিশন সব কিছুতেই হিন্দিতে প্রশ্ন হবে। সবচেয়ে বড় কথা, হিন্দি না জানলে আর সরকারি চাকরি পাবেন না। কিন্তু কেন্দ্র সরকার যদি বিরোধীদের আন্দোলন কে গুরুত্ব না দিয়ে গা জোয়ারি ভাবে হিন্দি ভাষাকেই দেশের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয় তাহলে শেষ পর্যন্ত সংবিধানের ভাষা অনুচ্ছেদকেই না মানার দৃষ্টান্ত বলে মত দিয়েছেন পর্যবেক্ষকরা। তারা বলেছেন, এটা দেশের সংবিধানের ওপর আঘাত আনারই সামিল। তবে চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্র সরকারের ভাষা বিষয়ক কমিটি  পিছু হটতে বাধ্য হয় কিনা সেটাই এখন দেখার। 

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG- #LANGUAGE #HINDI #INDIA # GOVT #NATIONAL LANGUAGE