নয়াদিল্লী : মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর একাধিক সরকারি চাকরির সুযোগ তো আছেই। পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী ছাত্রদের জন্য রয়েছে ন্যাশেনাল (National Scholarship) স্কলারশিপ বা জাতীয় বৃত্তি প্রদান কর্মসূচী। প্রতিবছর নিয়ম করে ভারত(GOVT OF INDIA) সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়।
ইতিমধ্যেই রাজ্যের পড়ুয়াদের ক্ষেত্রে একাধিক স্কলারশিপের পাশাপাশি স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বিশ্ব বন্দিত কন্যাশ্রীর (Kanyashree) মতো জনমোহিনী প্রকল্প। অর্থ নৈতিক অস্বচ্ছলতার কারণে যাতে পড়ুয়াদের পড়াশোনার জীবনে ছেদ না পড়ে সে দিকে লক্ষ্য রেখেই কেন্দ্র - রাজ্য সরকার চালু করেছে একাধিক জনমুখি প্রকল্প। এমনকি বিগত মহামারী কালে ছাত্র- ছাত্রীদের অনলাইন পড়াশোনায় মনযোগী করে তুলতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হয়েছে স্মার্ট ফোনের(Smart Phone) মতো আধুনিক সুবিধা। এ ছাড়াও ছাত্র- ছাত্রীদের স্কুল মুখি করে তুলতে বেশ কয়েক বছর আগে থেকে গোটা দেশে চালু রয়েছে পঠন- পাঠনের পাশাপাশি মিড-ডে - মিলের মতো পেট চুক্তি খাবারের ব্যবস্থা। তবে মিড-ডে- মিল প্রকল্পটি চলে সম্পূর্ণ কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে।
সম্প্রতি ছাত্র- ছাত্রীদের পঠন- পাঠনের বিষয়ে কেন্দ্র সরকারের এক নয়া প্রকল্প ঘিরে তোলপাড় সোশ্যাল (Social Media)মিডিয়া। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের একটি নতুন স্কিমের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে দাবানলের মতো। কিন্তু কি সেই খবর যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া?
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পাঠরত পড়ুয়াদের অনলাইন অর্থাৎ ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য কেন্দ্রের মোদী সরকার বিনামুল্যে একটি ল্যাপটপ দ্দিচ্ছে। আর টা নিয়ে শুধু যে পড়ুয়াদের মনে তা নয় গোটা দেশের সোশ্যাল মিডিয়ার ইউজাররা ইতিমধ্যেই সন্দিহান। এই খবরে গোটা দেশের পড়ুয়াদের মনে অবশ্য উঠে এসেছে একাধিক প্রশ্ন।
তাহলে আসুন জেনে নেওয়া যাক বিষয় টি আসলে কি যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা সোশ্যাল (Social Media ) মিডিয়া।
ঘটনার সত্যতা অনুসন্ধানে নেমে যা উঠে এসেছে তা শুনলে চোখ কপালে উঠে যেতে পারে অনেক মানুষেরই। ইতিমধ্যেই ওই খবরের সত্যতা যাচাই করেছে পি আই বি (PIB) অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়া। এ বিষয়ে সরকারি তরফে কোনও সিদ্ধান্ত অথবা প্রকল্পের ঘোষণা করা হয়নি বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত পাঠরত ছাত্র- ছাত্রীদের ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফে যে ল্যাপটপ দেওয়ার খবর নিয়ে উত্তাল গোটা সোশ্যাল মিডিয়া বাস্তবিক অর্থে তা ভুয়ো এবং ভিত্তিহীন।
ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্র সরকার মারফৎ সোশ্যাল মিডিয়ার এই ল্যাপটপ স্কিমের (Laptop Scheme) খবর টিকে ভুয়ো এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারি তরফে পড়ুয়া সহ গোটা দেশের মানুষকে ইতিমধ্যেই এই ভুয়ো খবর সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াতেই তৈরি করা হয়েছে। এবং এই খবরটি কোনও প্রতারণা চক্রের কাজ বলেও দাবি করা হয়েছে। এই খবরের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই বলে জানানোর পাশাপাশি নিজের ব্যক্তিগত কিছু শেয়ার করতে নিষেধ করা হয়েছে। এটি জাল প্রতারণা চক্রের টাকা হাতানোর নতুন কৌশল বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সরকারি তরফে বলা হয়েছে, এই খবরের সঙ্গে যে লিংক দেওয়া হয়েছে তা আদতে সত্য নয়। পাশাপাশি সরকারি যে কোনও স্কিমের খবর নিতে সরাসরি সরকারি ওয়েব সাইট সহ পিআইবি ফ্যাক্ট চেক বা তথ্য অনুসন্ধান https://factcheck.pib.gov.in অথবা pibfactcheck@gmail.com - তথ্য যাচাই এবং অনুসন্ধান করতে বলা হয়েছে। তাই অযথা ভুয়ো খবরে কান না দিয়ে সরকারি ওয়েব সাইট চেক করুন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিন।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- #SCHEME #GOVT #LAPTOP #SCHOLARSHIP #PM

.jpg)