মাধ্যমিক পাশে একাধিক পদে নিয়োগ চলছে-West Bengal Job Reqruitment

 কথায় বলে স্বাস্থ্যই জীবন, তাই শুধু নিজে নিজে স্বাস্থ্যের খেওয়াল রাখলে হবে না,সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। আজকাল বিনামূল্যে এই কাজ আর কজন করে। তাই পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক শুরু হয়েছে কর্মী নিয়োগ। বর্তমানে পশ্চিমবঙ্গের কয়েক জেলায় এই নিয়োগ চলছে কিন্তু আজ আর একটা একই ধরনের চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। যেখানে কেবল সেই জেলা থেকে চাকরি প্রার্থী আবেদন করতে পারবে যারা সংশ্লিষ্ট জেলার বাসিন্দা। 


ইতিমধ্যে জেলার অফিসিয়াল ওয়েবসাইট নিয়োগের নোটিশ জারি করেছে। নোটিশে উল্লেখ রয়েছে, গত 10-10-2022 তারিখ থেকে আবেদন করা যাবে। খুব সামান্য যোগ্যতায় অর্থাৎ শুধু মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। এছাড়াও অবশ্যই সেই জেলার বাসিন্দা হতে হবে। যারা এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত পড়তে চাই তারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। 



প্রথম কথা হলো এই চাকরিতে কীভাবে আবেদন করতে হবে :

এ ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা আমাদের দেওয়া সবথেকে নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে। তারপর আবেদন পত্র প্রিন্ট আউট করে করতে হবে। আবেদন পত্রে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, যোগ্যতা, বয়স, অন্যান্য সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে। সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিও লাগাতে হবে।


আবেদন জমার ঠিকানা : যেহেতু জেলা ভিত্তিক ব্লক অফিসের দ্বারা নিয়োগ করা হবে তাই ব্লক অফিসেই আবেদন পত্র গ্রহণ করা হবে। নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে কোন কোন ব্লক অফিসে অফিসে ফর্ম জমা নেবে তা দেখেনিবেন। তবে ছুটির দিন বাদে বাকি সব দিনে সকাল 11.30 থেকে বিকেল 4 টার মধ্যে। 


আবেদন পত্র জমা করার শেষ তারিখ : 21/10/2022 তারিখের মধ্যে। 


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করবেন : 

1.বয়সের প্রমাণ বা মাধ্যমিক এডমিট কার্ড 

2.শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস (মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট অবশ্যই )

3.জাতিগত সংশয় পত্র সার্টিফিকেট(যদি থাকে)

4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)

5.সম্প্রতি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি (রঙ্গিন)

6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি)


শূন্যপদের নাম : আশা কর্মী ( Asha Karmi)


আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে :   আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে কিন্তু মাধ্যমিকের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। 


আবেদনকারীর বয়স:01/01/2022 অনুযায়ী  আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত( SC,ST,OBC) মহিলারা 22 বছর বয়সেও আবেদন করতে পারবে।


শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কী লাগবে  :

যেহেতু আশা কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 


শূন্যপদ :একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। 


নিয়োগ প্রক্রিয়া : আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে মাধ্যমিকের প্রাপ্য নম্বর ও ডকুমেন্টস ভেরিফিকেশন করে মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর তার ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে। 


আবেদনলর তারিখ সমূহ : আগ্রহী প্রার্থীরা 21/10/2022 তারিখ বিকেল 4 টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্লকে আবেদন পত্র জমা করতে পারবে। তবে ছুটির দিন বাদে জমা করতে হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন 


Official Notification : Download Here


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here