কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। এই কথাটি ধ্রুব সত্য। আসলে গত দুবছরে মহামারীর কবলে পড়ে গোটা পৃথিবীর আর্থিক হাল বেশ শোচনীয়। তার ওপর চলতি বছরের শুরু থেকে রাশিয়া -ইউক্রেন যুদ্ধের বাতাবরণে রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ও কম হয়নি। বিশেষ করে করোনা কালে আর্থিক বিপর্যয়ে কাজ হারিয়েছেন বহু মানুষ। শুধুই কি কাজ, এর ফলে মানুষের দৈনন্দিন জীবনের ছন্দেও পড়েছিল ভাঁটার টান। এই অবস্থায় উদ্ভুত পরিস্থিতি কোনোরকমে সামাল দিয়ে ফের একবার মাথা তুলে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা চালচ্ছে গোটা বিশ্বের ভেঙে পড়া অর্থনীতি।
তবে চাকরি হোক কিংবা ব্যবসা সাম্প্রতিক পরিস্থিতি বেশ খারাপ। মহামারীর চলাকালীন অনেক মানুষই তাদের জীবন জীবিকা হিসাবে বেছে নিয়েছেন বিকল্প কর্ম সংস্থান। কারণ ওই সময় ক্রমাগত লক ডাউনের জেরে ক্রমশ ঘর বন্দি হয়ে পড়েছিলেন সাড়া পৃথিবীর প্রায় সব মানুষই। সর্বপরি মহামারী কালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর থেকে বের হওয়ার সাহস দেখাননি কেউই। মূলত ওই সময় থেকেই ঘরে বসে ইন্টারনেট(INTERNET) ব্যবহার করে অনলাইনে(ONLINE JOB) কাজ করে ইনকাম অর্থাৎ আয়ের পথ খুঁজেছিলেন গোটা বিশ্বের বেশিরভাগ মানুষই। তাই যেমন ভাবনা তেমন কাজ।
ওই সময় থেকেই বেসরকারি তো বটেই পাশাপাশি সরকারি ক্ষেত্রে কর্মচারীদের প্রাধান্য দেওয়া হয়েছিল ওয়ার্ক ফ্রম(WORK FROM HOME) হোম কালচারে। কথায় বলে মানুষ অভ্যাসের দাস। গোটা পৃথিবী জুড়ে সাম্প্রতিক মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পরও ক্রমাগত অভ্যাসের কারণে অনেকেই ঘরে বসে অনলাইনে(ONLINE JOB) কাজকেই বেশি করে প্রাধান্য দিতে চাইছেন। কিন্তু শুধু প্রাধান্য দিলেই তো হবেনা। সবার আগে জেনে নেওয়া প্রয়োজন ঘরে বসে অনলাইনে কি কাজ করলে আপনি প্রচুর টাকা সহজেই কামাতে পারবেন।
তাহলে আসুন চটপট জেনে যাক অনলাইনে কাজের বাজার গুলি সম্পর্কে---
1. সোশ্যাল মিডিয়া মার্কেটিং(SOCIAL MEDIA MARKETING)- এখন বেশির ভাগ মানুষই বাড়িতে বসে অনলাইনে মার্কেটিং করতে পছন্দ করেন। সাধারণ মানুষের পছন্দ এবং এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনি অনলাইন শপিং সাইটে গিয়ে মার্কেটিং করতে পারেন। কারণ বাজারে এখন লক্ষ লক্ষ কোম্পানি তাদের লক্ষ লক্ষ আইটেম। এ ছাড়াও আপনি যে প্রোডাক্ট বিক্রয় করতে চাইছেন তার সম্পূর্ণ বিবরণ দিয়ে ক্রেতাদের মন ও পছন্দ মতো জিনিসের মার্কেটিং করে প্রচুর টাকা কামাতে পারেন।
2. ইউটিউব ভিডিও( YOUTUBE VIDEO UP-LOADER) - বর্তমান সময়ে ইউটিউব ভিডিও বেশ পরিচিতি লাভ করেছে। এখন অনেক মানুষই সোশ্যাল মিডিয়ার ভিডিও ছাড়েন ইউটিউব পেজে। এ ক্ষেত্রে প্রচুর আয়ের সুযোগ রয়েছে ইউটিউব থেকে। তবে ইউটিউবে ভিডিও আপলোডের সময় খেয়াল রাখতে হবে সেটি যেন দর্শকদের আকর্ষিত করতে পারে। ইউটিউব ছাড়াও রয়েছে ফেস বুকের মতো জনপ্রিয় সাইড । যেখান থেকেও পয়সা ইনকাম করা যেতে পারে।
3. পিটিসি সাইট (PTC SITE) - PTC এর পুরো নাম হলো পেইড টু ক্লিক। যদি আপনি বিজ্ঞাপন দেখতে ভালোবাসেন তাহলে এর থেকেও প্রতি মাসে মোটা টাকা উপার্জন করতে পারেন। যেমন ধরুন অনলাইনে neobux, bxpi ইত্যাদি বিজ্ঞাপনের ওয়েব সাইটে ক্লিক করে বিজ্ঞাপন দেখে প্রতিমাসে বেশ ভালো অঙ্কের টাকা রোজগার করা সম্ভব।
4. ভিডিও দেখে (SEEN VIDEO )- আপনি কি অনলাইনে ভিডিও দেখেন ? তাহলে এর থেকেও প্রতিমাসে রোজগার সম্ভব। এটি একেবারে বাস্তব সত্য। এক্ষেত্রে অনলাইনে আপনাকে নিলসেন (Nielson) ওয়েব সাইটে গিয়ে বা নেটফ্লিক্সে ট্যাগার হটে হবে। এর থেকেই বেশ ভালো টাকা রজার করা সম্ভব। যা থেকে ইতিমধ্যেই অনেক ব্যক্তিই প্রতিমাসে উপার্জন করছেন।
5. ওয়েবসাইট টেস্ট করে (WEB SITE TESTER)- ওয়েবসাইট টেস্ট হল অর্থ উপার্জনের একটি মাধ্যম। এক্ষেত্রে বাজারে রয়েছে বেশ কয়েকটি কোম্পানি। এই কোম্পানিগুলি এমন লোক খুঁজে থাকে যারা ইউজার এক্সপিরিয়েন্সের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে, কোনো সমস্যা চিহ্নিত করতে এবং উন্নতির জন্য পরামর্শ দিতে পারে। আপনিও যদি ওয়েবসাইট টেস্ট করতে ইচ্ছুক থাকেন, তবে প্রথমেই এমন কোনো কোম্পানির অধীনে সাইন আপ করুন এবং একটি ছোট স্ক্রীনিং টেস্ট সম্পূর্ণ করুন। এবার আপনি যদি অনুমোদিত হয়ে যান, তাহলে অ্যাসাইনমেন্ট পেতে শুরু করবেন। এক্ষেত্রে বেশিরভাগ ওয়েবসাইট টেস্ট করতে সময় লাগে মাত্র ১০-২০ মিনিট। এখানে প্রতি টেস্টের জন্য আপনি পেয়ে যেতে পারেন ১০-১৫ ডলার।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- ONLINE JOB#INTERNET#WORK FROM HOME #SOCIAL MEDIA

.jpg)