সব জল্পনার অবসান । আদালতে মামলা চলাকালীনই রাজ্যে প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হল। শেষ পর্যন্ত চলতি দুর্গা পুজোর মধ্যেই রাজ্যে প্রাথমিকে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে। আগামী বেশ কয়েকদিন যাবত এই আবেদনপত্র গ্রহনের কাজ চলবে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। সেই মতো চাকরি প্রার্থীরাও আবেদন পত্র পাঠানোর পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। কিন্তু প্রশ্ন একটাই কিভাবে প্রস্তুতি নেবেন ? কিভাবেই বা মিলবে সাফল্য ? ঠিক কোন কোন প্রশ্ন পত্র পড়লে আপনি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্যের সোপান স্পর্শ করতে পারবেন ? আজ আমরা এমন কিছু বিষয় ভিত্তিক প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো যা ঘাঁটলে আপনি সাফল্য পেতে পারেন এক নিমেষে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই সব বিষয় ভিত্তিক প্রশ্ন সম্পর্কে। তবে একেবারে পরীক্ষার শেষ পর্যায় পর্যন্ত আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয় ভিত্তিক ভিন্নধর্মী প্রশ্ন মালা। প্রাথমিকে টেট পরীক্ষায় নিশ্চিত সাফল্য পেতে সর্বদা সর্বক্ষণ চোখ রাখুন bongodhara.com - এ। WB Tet 2022 Preparation EVS Questions Answer
প্রাইমারি টেট-এ বার বার আসে এমন কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হল, আজ পরিবেশ বিদ্যায় 2 পর্বে আরও 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল-
১. প্রশ্ন- কোন খাদ্য হজমে সাহায্য করে ?
উত্তর- শসা এবং পেঁপে ।
২. প্রশ্ন- ফুল কপি কি ?
উত্তর- এটি একটি কুড়ি ।
৩. প্রশ্ন- কোন খাদ্য রক্তাল্পতা কমায় ?
উত্তর- কাঁচ কলা , মোচা ।
৪. প্রশ্ন- জিবানু নাশক উদ্ভিদের নাম কি ?
উত্তর- নিমপাতা ।
৫. প্রশ্ন- কলকে , আকন্দ কি ?
উত্তর- বিষ ফল ।
৬. প্রশ্ন-কি খেলে আমাশা সেড়ে ওঠে?
উত্তর- থানকুনি পাতা ।
৭. প্রশ্ন- ভারতে আলু কবে এসেছে ?
উত্তর- চার পাঁচশো বছর আগে ।
৮. প্রশ্ন- মানব দেহে ইন্দ্রিয় কয়টি ? কি কি ?
উত্তর- পাঁচটি । জিহ্বা, ত্বক, চক্ষু, নাসিকা, কর্ণ ।
৯.প্রশ্ন- পেয়াজ কি ?
উত্তর- গাছের কাণ্ড ।
১০. প্রশ্ন- কোন ভেষজে খোস পাঁচড়া নিরাময় হয় ?
উত্তর- নিমপাতা ।
১১. প্রশ্ন- কোন খাদ্য রোগ প্রতিরধ ক্ষমতা বৃদ্ধি করে ?
উত্তর- বিট, গাজর ইত্যাদি ।
১২. প্রশ্ন- ভিন দেশ থেকে আসা দুটি বীজের নাম লেখ ?
উত্তর- আম গোলমরিচ ইত্যাদি ।
১৩. প্রশ্ন- প্যাকেটজাত খাদ্য কতদিন ভালো থাকে ?
উত্তর- ২ থেকে ৩ মাস পর্যন্ত ।
১৪. প্রশ্ন- লবন কোথা থেকে তৈরি হয় ?
উত্তর- সমুদ্রের জল থেকে।
১৫. প্রশ্ন- ব্যাঙের খাদ্য কি ?
উত্তর- পোকামাকড় ।
১৬. প্রশ্ন- নিঃশ্বাসের সময় শরীর থেকে কোন গ্যাস বেরিয়ে যায় ?
উত্তর- কার্বন ডাই অক্সাইড।
১৭. প্রশ্ন- বাতাসে সব চাইতে বেশি থাকে কোন গ্যাস ?
উত্তর- নাইট্রোজেন ।
১৮. প্রশ্ন- লুপ্ত প্রাণী কাদের বলা হয় ?
উত্তর- যাদের আর দেখা যায়না ।
১৯. শিশু জন্মের কোডিং পর দাঁত উঠতে শুরু করে ?
উত্তর- জন্মানোর ছ'মাস পর ।
২০. প্রশ্ন- নোংরা- আবর্জনায় কি ছেটানো হয় ?
উত্তর- ব্লিচিং পাউডার ।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- #TET #PRIMARY #EDUCATION #EXAMINATION #QUESTION

.jpg)