বড়ো সুখবর! বেতন বাড়লো সমস্ত সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি নবান্নের - Govt Employees News

নয়াদিল্লী :  শতাংশের হারে সংখ্যাটা নেহাত কম নয়। এক লাফে ৪ শতাংশ। আসলে উৎসবের মরসুম বলে কথা। তাই সরকারও একেবারে দরাজ হস্ত। কেন্দ্র অথবা রাজ্য সরকারি কর্মী, ডি এ(DA)  নিয়ে অসন্তোষের অন্ত নেই। বিশেষ করে এ রাজ্যের কথা না বলাই ভালো। সরকারি কর্মীদের ডিএ(Dearness Allowence) অর্থাৎ মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা। 


তবে চলতি উৎসবের মাঝেই সরকারি কর্মীদের ডি এ বৃদ্ধি নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। বিপত্তির সুত্রপাত সাম্প্রতিক নবান্ন মারফৎ একটি বিজ্ঞপ্তি প্রকাশ কে কেন্দ্র করে। দিন কয়েক আগেই নবান্ন মারফৎ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপরই রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হু হু করে। গোটা ঘটনায় দ্বিধাহীন হয়ে পড়েন রাজ্য সরকারি কর্মীরা। এই বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। অবশ্য খুশি হওয়াটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । কারণ দীর্ঘদিনের ন্যায্য পাওনা বলে কথা। 



কিন্তু এরইমধ্যে সরকারি ভাবে ফের জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকার তাদের কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি দেয়নি। ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য , যারা এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত রয়েছেন। এরপরই আশহত হয়ে পড়েন রাজ্য সরকারী কর্মীরা। মূলত পশ্চিমবঙ্গ সরকারের  অধীনে একাধিক দফতরে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে নবান্ন মারফৎ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফলে  রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে যে ন্যায্য পাওনার ভাঁড়ার শূন্য তা আর বলার অপেক্ষা রাখেনা। 


বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ৩৪ শতাংশ। গত কয়েকদিন আগে এক লাফে তাদের কর্মীদের ৪ শতাংশ  বেশি ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার। আর ঘোষণায় কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ-র পরিমাণ দাঁড়ায়  ৩৮ শতাংশে। কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে একবার এবং বছরের মাঝামাঝি সময়ে। তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি  কর্মীরা। 


কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন জোগাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। এরই মধ্যে কর্মীদের বাড়তি এবং বকেয়া ডি এ প্রদানের বিষয়টি নিয়ে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। এ বিষয়ে কেন্দ্র সরকারি তরফে বলা হয়, আগে কর্মীরা ৩৪ শতাংশ ডিএ পেলেও এবার তাদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছে। 

বাড়িতে বসেই প্রচুর টাকা কামাতে চান, অনলাইনে এখনই শুরু করুন এই কাজ :New Business Idea

তবে বেশ কয়েক বছর যাবত আন্দোলন এবং আদালতের দরজায় করা নেড়েও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত।  এমনকি উচ্চ আদালতের রায়ের পরও সরকারি কর্মীদের ডিএ নিয়ে বেশ উদাসীন রাজ্য সরকার। পাশাপাশি সরকারি কর্মীদের ডিএ(DA) না দিয়ে রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। শুধুইকি প্রতিবাদ মুখ্যমন্ত্রীর এ হেন গা জোয়ারি সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের পর্যন্ত করা হয়েছে।  কিন্তু তাতে কি এসে যায়। মুখ্যমন্ত্রী এবং তার সরকার অবশ্য এ বিষয়ে কর্ণপাত করতেই রাজী নন। কিন্তু কেন্দ্র রাজ্য তো এক নয়। 


কেন্দ্র সরকারি কর্মীরা তদের বর্ধিত এবং বকেয়া ডি এ -র  যাবতীয় সুবিধা পেলেও রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এ রাজ্যের সরকার। ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র বিষয়টি নিয়ে আপাতত কোনও আশার আলো দেখছেন না রাজ্য সরকারের অধীনে সরকারি চাকুরি জীবীরা। 

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG - #DA #GOVT #EMPLOYER #DEARNESSALLOWENCE #INCREASE  #SOCIAL MEDIA