রাজ্যের প্রার্থীদের জন্য এক বিশাল বড় সুখবর। সুনাম প্রসিদ্ধ ব্যাংকিং প্রতিষ্ঠান বন্ধন ব্যাংক এর তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিটি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস অফিসিয়াল পোর্টালে নোটিফিকেশন সহ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এতদিন পড়াশোনা শেষ করে ব্যাংকের চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
বন্ধন ব্যাংকের এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে হলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বয়স, শূন্য পদের সংখ্যা, নির্বাচন পদ্ধতি আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে নিচের প্রতিবেদনে আলোচনা করা হলো। আপনাদের সুবিধার্থে নিচে আবেদন করার লিংকটি দেওয়া হলো, যেখান থেকে আপনারা সহজে আবেদন করে নিতে পারবেন। Bandhan Bank Recruitment 2022
আবেদন পদ্ধতি
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল পোর্টালে আবেদন করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে তৈরি করা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পরই আবেদন পত্রটি সামনে চলে আসবে এবং এটিকে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ করা পাশাপাশি এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবার শেষে একবার ভালোভাবে চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- বাসস্থানের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
পদের নাম -
- একাউন্টিং।
- KYC ভেরিফিকেশন ডিপার্টমেন্ট।
- লোন ডিপার্টমেন্ট।
- ফাইনান্স ডিপার্টমেন্ট।
- ইনসুরেন্স ডিপার্টমেন্ট।
শূন্যপদের সংখ্যা -
এখানে প্রার্থীদের 67 টি শূন্যপদে নিয়োগ করা হবে। বেকার যুবক-যুবতীদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এটি একটি বড় সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা-
বন্ধন ব্যাংকের অন্তর্গত উপরে সমস্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। গ্রাজুয়েশন সহ আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে।
বয়স
10.10.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি
এই চাকরির ক্ষেত্রে সবথেকে ভালো বিষয় হলো এখানে প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ 27.12.2022..
Official Notification :Click Here
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

.jpg)