সরকারি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন- WB Govt Prakalpo Reqruitment

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী (recruitment)  নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(cotractual)  ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 



বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা।  ফলস্বরুপ  সরকারি এই উদ্যোগে বেশ কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা। চুক্তি হোক  কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। এই অবস্থায় সরকারি এই বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য--- প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ Memo No: E89 /DPMU/KP/PBDN/Xll/43     Dated- 14/10/2022 


প্রথমেই আসা যাক আবেদন  পদ্ধতি সম্পর্কে : 

এ ক্ষেত্রে আবেদনকারী অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করতে পারবেন। তবে অফ লাইনে আবেদন করলেও সরকারি ওয়েব (https://purbabardhaman.nic.in/) সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে ফর্ম তুলে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন (application for the post) পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে। আগামী নভেম্বর  মাসের ১১ তারিখের  মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের দফতরে। এক্ষেত্রে আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কলম গুলি পূরণ করতে হবে। ঠিকানা, ফোন নম্বর প্রার্থীর নিজের ইমেল আইডিও  লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদন ফর্মে প্রার্থীর যাবতীয় তথ্য আপলোড করে দিতে হবে নির্দিষ্ট স্থানে।  


এবার আসি কীভাবে নিয়োগ করা হবে :

প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য । এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে  ইন্টারভিউ, পারসোনালিটি টেস্টের জন্য। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ রয়েছে ১০ নম্বর। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  


এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-

পদের নাম- “ ব্লক ডাটা ম্যানেজার “ ( Block Data manager for kanyashree project ) 

শুন্য পদ- ৩ টি 

মাসিক বেতন- 11,000 ( এক বছর মেয়াদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।) 

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২২ -র হিসাবে  ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।   

শিক্ষাগত যোগ্যতা- আবেদন কারীকে যে কোনও শাখার  স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 


প্রয়োজনীয় ডকুমেন্টস :

আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- To The District Magistrate & Collector, District Project Management unit, Kanyashree Prakalpa, New Administrative Building , 3rd floor,  Purba Bardhaman-713101.


সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের কন্যাশ্রী (kanyashree project) প্রকল্পের অধীনে। উল্লেখিত  ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীকে আবেদন ফর্ম পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে পূর্ব বর্ধমান  জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে  কন্যাশ্রী( kanyashree cell) সেলে আবেদন ফর্ম পাঠাতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট (https://purbabardhaman.nic.in)  দেখে নিতে হবে। আবেদনের শেষ তারিখ- 11/11/2022 

written by -Somnath Pal.

Official Notification : Download 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG- #job #contract #contractual #govt job #wb job #kanyashree project