এবার পেনশন পাবে বেসরকারি কর্মীরা, রইল বিস্তারিত- New Pension Scheme 2022

সরকারি চাকরির ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা অবসর কালে মোটা টাকা পেনশন(pension) পান। কিন্তু দেশে সরকারি চাকুরিজীবী(govt employee) মানুষের সংখ্যা শতাংশের হারে খুব একটা বেশি নয়। তার ওপর ভারতবর্ষ মূলত কৃষি নির্ভরশীল দেশ। দেশে সরকারি চাকরিজীবী মানুষের চাইতে বেসরকারি কিংবা ছোটোখাটো ব্যবসাদার অথবা কৃষিজীবী মানুষের সংখ্যায় বেশি। এই অবস্থায় দেশের বেশির ভাগ মানুষের বৃদ্ধকালীন জীবন কে আর্থিক ভাবে সুরক্ষিত এবং সু নিশিত করতে বেশ কয়েক বছর আগেই পেনশন প্রকল্প চালু করা হয়েছে।



গত ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি প্রথম বারে কেন্দ্রের মসনদে পর দেশের প্রান্তিক মানুষের আর্থিক দৈনদশা কাটাতে বেশ কয়েকটি প্রকল্প(prakalpa) হাতে নেয়। এই প্রকল্পগুলির মধ্যে তালিকার  রয়েছে অটল(atal pension yojna) পেনশন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রবিডেন্ট ফান্ডের মতো একাধিক জনমুখি প্রকল্প। প্রকল্পগুলি যে বেশ জনকল্যান মূলক সে বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। 


তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পিপিএফ(ppf) অ্যাকাউন্টের কথা জানেন না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া যাবেনা। কারণ পিপিএফ অর্থাৎ পাবলিক(public provident fund) প্রবিডেন্ট ফান্ড মূলত বৃদ্ধ বয়সে আর্থিক ভাবে সুনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছিল বেশ কয়েক দশক আগে। তারপর অবশ্য কেটে গিয়েছে বেশ কয়েক দশক। বৃদ্ধ কালে আর্থিক ভাবে নিরাপদ এবং স্বাচ্ছন্দে থাকতে দেশের অনেক মানুষই পিপিএফ অর্থাৎ পাবলিক প্রবিডেন্ট ফান্ডের সুবিধা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। 


পাশাপাশি পিপিএফের ধাঁচে  EPFO-র পক্ষ থেকে একটি দুর্দান্ত সুবিধা দেওয়া হয়ে থাকে যেখানে পেনশনের সুবিধা পাওয়া যায় । যদিও এর জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হয়। তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক বেসরকারি চাকরির ক্ষেত্রে কেন্দ্র সরকারের পেনশনের স্কিমের যাবতীয় নিয়মবিধি। 


এবার দেখে নেওয়া যাক পেনশন প্রকল্পটির যাবতীয় নিয়মবিধি ও তথ্য সম্পর্কে---

1.  বেশ কয়েক বছরের কর্মজীবন থাকতে হয় তবেই পেনশন পাওয়া যেতে পারে অবসরের পরে ।

2 . সংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্যই এই পেনশন স্কিম চালু রয়েছে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করাই এই স্কিমের প্রধান লক্ষ্য। 

3. যাঁরা কোনও সংস্থায় কম পক্ষে দশ বছর কাজ করেন তাঁদের জন্যই । যদি নিরন্তর দশ বছর পরিষেবা না থাকে সেক্ষেত্রে বিচ্ছিন্ন ওই সময় বাদ দিয়ে বছরের অবিছিন্ন পরিষেবা দেখাতে হবে কর্মীদের । তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন কর্মীরা ।

4. প্রকল্পটি  দেশের সব কয়টি পোস্ট অফিস এবং ব্যাঙ্কে উপলব্ধ রয়েছে। অর্থাৎ নিকটবর্তী যেকোনো রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক এবং পোস্ট অফিস মারফৎ দেশের যে কোনও ব্যক্তি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন । 

5. সর্বপ্রথম ইপিএফের সদস্য হতে হবে । প্রভিডেন্ট ফান্ডের সদস্য থাকতে হবে অবিচ্ছিন্ন দশ বছরের । ৫৮ বছর বয়স বা তার থেকে বেশি বয়স হলে পেনশনের সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা ।

6. তবে ৫০ বছরের পরেও পেনশন তোলা যায় সেক্ষেত্রে সেট হাফ বা অর্ধেক পেনশনও হতে পারে ৷ চাকরিতে বদল হতেই পারে কিন্তু খেয়াল রাখতে হবে নতুন সংস্থায় গিয়ে ইউএএন (UAN) নম্বরে যেন কোনও পরিবর্তন না হয় ।

7.  এক্ষেত্রে ওই UAN নম্বরই ওই কর্মীর কাজের মেয়াদ জানিয়ে দেবে সংশ্লিষ্ট সংস্থাকে। 

8. এই প্রকল্পে জমা হওয়া টাকা কর মুক্ত অর্থাৎ ট্যাক্স (tax free)ফ্রি। 

9. এক্ষেত্রে ওই ব্যক্তিকে যে কোনও পোস্ট অফিস অথবা ব্যাঙ্কের শাখায় নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। 

মাধ্যমিক পাশে মিলবে চাকরি, শূন্যপদ রয়েছে প্রচুর, এক্ষুনি আবেদন করুন- New Job Employment News 

written by- Somnath Pal  


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #pension scheme #ppf #govt #prakalpa #pension #employee