মাত্র ১০০ টাকায় এবার থেকে রেশনে মিলবে সারা মাসের মুদিখানা, জেনেনিন বিস্তারিত : Ration Update :

একেবারে মহামারী শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চালু রয়েছে বিনা মূল্যে রেশন(RATION) ব্যবস্থা। অর্থাৎ গ্যাঁটের কড়ি অর্থাৎ পয়সা না খসিয়েই রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষ বিগত কয়েক বছর ধরে রেশন থেকে বিনামুল্যে পাচ্ছেন চাল- গম- আটা ইত্যাদি। পাশাপাশি গত দুবছর যাবত মহামারীর কারণে রাজ্যের পাশাপাশি গোটা দেশের অর্থনৈতিক  হাল বেশ শোচনীয়। মহামারীর(PANDEMIC) কবলে পড়ে গোটা দেশে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। ওই অবস্থায় কেন্দ্র রাজ্য দুই সরকারের যৌথ এবং মিলিত প্রয়াসে গত দু বছর রেশন থেকে বস্তা বস্তা চাল গম একেবারে বিনা মূল্যে পেয়েছেন গোটা দেশের মানুষ। উদ্ভুত পরিস্থিতি চলতি বছরের শুরু থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণ হওয়ায় ধীরে ধীরে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি কাজে যোগ দিতে শুরু করেছে মানুষ। স্বভাবতই বর্তমান সময়ে আর্থিক অনটন থেকে বেশ কিছুটা  স্বাবলম্বী হয়েছেন গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের মানুষও। 



পাশাপাশি এতদিন অর্থাৎ গত দু-বছর যাবত রাজ্যের (WB GOVT) মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতায় একধাপ এগিয়ে এ রাজ্যের সরকার খাদ্য সাথী (KHADYA SATHI) প্রকল্পের আওতায় ফ্রি তে রেশন ব্যবস্থা চালু করেছে। 


এবার আরও একধাপ এগিয়ে রেশনে চাল -গম আটার সঙ্গে সাড়া মাসের মুদি দ্রব্য যেমন, তেল- নুন- সুজি থেকে শুরু করে আরও কিছু সামগ্রী পাবেন রেশন কার্ডধারীরা। এক্ষেত্রে রেশন গ্রাহক কে মাত্র ১০০ টাকা ব্যয় করতে হবে। আসলে সাম্প্রতিক অগ্নি মুল্যের বাজারে একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় রেশন থেকে মাত্র ১০০ টাকায় সারা মাসের মুদি দ্রব্য পাওয়াটা বেশ সুবিধার হবে বলে অনে করছেন সাধারণ মানুষ। 

নভেম্বর মাসে রাজ্য কর্মচারীদের জন্য সুসংবাদ আসতে চলেছে, আকাশে বাতাসে খুশির বার্তা-WB Govt Employees News

ইতিমধ্যেই উৎসবের আবহে মাত্র এক মাসের জন্য এই প্রকল্পটি চালু হয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার সেখানকার রেশন গ্রাহকদের জন্য এই জনমুখি প্রকল্প চালু করেছে।  তবে সমস্ত রেশন কার্ডধারীরা এই সুবিধা পাবেন না। একমাত্র যাদের অন্ত‍্যোদয় রেশন কার্ড রয়েছে তারাই এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে রেশনে চিনির দাম প্রতি কেজি ২০ টাকা হিসাবে নিতে পারবেন তারা।


এবার পেনশন পাবে বেসরকারি কর্মীরা, রইল বিস্তারিত- New Pension Scheme 2022 

TAG- RATION# WB# GOVT# KHADYA SATHI #PANDEMIC #RICE#WHEAT