বড় খবর! মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিচ্ছে ভারতীয় ডাক বিভাগ, আবেদন করুন অতিসত্বর-POST OFFICE JOB 2022

 আপনি কি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ, তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য। একটি কিংবা দুটি নয় এবার বেশ কয়েকটি পদে কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের (MINISTRY OF COMMUNICATION) অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিসে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে যোগাযোগ মন্ত্রকের অধীনে ভারতীয় (INDIAN POST OFFICE) ডাক বিভাগে। এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। India Post Office Reqruitment 2022 ।



আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই(ONLINE) আবেদন করতে হবে। 

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে ভারতীয় ডাক বিভাগের ওয়েব  (dopsportsrecruitment.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

৮। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 


সংশ্লিষ্ট চাকরির শূন্য পদ পূরণের ক্ষেত্রে অতি দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছে। 


এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে---

পদের নাম- 

১. পোস্টম্যান (POSTMAN) 

শূন্য পদ- ৫৬ টি 

বয়স- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। 

মাসিক বেতন - ২১,৭০০ থাকা ৬৯,১০০ টাকা 


২. পদের নাম - শর্টিং অ্যসিস্ট্যান্ট (SHORTING ASSISTANT)

শূন্য পদ- ৭১ টি

বয়স সীমা- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।  পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। 

মাসিক বেতন - ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা 


৩. মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF)

শূন্য পদ- ৬ টি

বয়স সীমা - ১৮ থেকে ২৭ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে ।

মাসিক বেতন - ১৮,০০০ থাকে ৫৬,৯০০ টাকা 


অন্যান্য যোগ্যতা- উল্লেখিত পদ গুলির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বিশেষ যোগ্যতা হিসাবে ক্রীড়া কোটা নিয়োগের জন্য নির্ধারিত ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক / জাতীয় / আন্তঃবিশ্ববিদ্যালয় ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে।


উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর শেষ সময়সীমা 22/11/2022 


সব শেষে আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং কম্পিউটার অনলাইন টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

written by- Somnath Pal. 


Official Website+ Notice : Download 


TAG- #POSTOFFICE #INDIANPOST OFFICE #JOB #GOVTNEWS #GOVTJOB #RECRUITMENT