দক্ষিণ ২৪ পরগণা : 'রাতে ভালো করে ঘুমাতে পারিনা, চিন্তা হয় আগামী দিনে ১০০ দিনের কাজের টাকা দিতে পারবো তো' । গত সেপ্টেম্বর মাসে এমনই আশঙ্খার কথা শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রীর গলায়। তবে মুখ্যমন্ত্রীর এমন কথার বিশেষ তাৎপর্য যে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। কারণ একে তো রাজ্যের অর্থের ভাঁড়ার মা ভবানী তার ওপর লাগাম ছাড়া দুর্নীতি , তার জেরেই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে ১০০ দিনের কাজে মজুরির টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র সরকার। তবে রাজ্যের অর্থনৈতিক হাল যে বেশ শোচনীয় তার স্পষ্ট ছবি ধরা পড়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ-র বিষয়ে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা যেখানে তাদের মূল মাইনের ৩৮ শতাংশ ডিএ (DA) পান সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ- র পরিমাণ মাত্র তিন শতাংশ। এ নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতের রায়ের পরও যে সরকারের বিন্দুমাত্র হুঁশ ফেরেনি তা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই।
এবার সরকারি ভাবে আর্থিক দুরাবস্থার কোপে পড়ল NCC ক্যাডেটরা। সাম্প্রতিক NCC ক্যাডেটদের ভাতার বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কংকাল সার চেহারা ফের প্রকাশ্যে। আর তা নিয়েই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এ নিয়ে বিরোধীরা সরাসরি কটাক্ষ করতে কসুর করছে না রাজ্যের বর্তমান সরকারকে। সম্প্রতি এই ঘটনা সামনে আসতেই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি।
HS Exam 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, পরিবর্তন হলো প্রশ্ন পত্রের ধরন
গত বুধবার দক্ষিণ ২৪ পরগণার এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকার কে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘শুধু এনসিসির ফান্ড নয়, অনেক কিছুই বন্ধ। এই যে ঝড় আসার কথা ছিল। সিভিল ডিফেন্সের ছেলেগুলোকে কাজ করতে বলা হয়েছে। ওরা ৬ মাস বেতন পায় না। তিনি আরও বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে। যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন।
সুখবর সুখবর! মাত্র ৭৫০ টাকায় Gas Cylinder দিচ্ছে, এক্ষুনি বিস্তারিত পড়ুন
এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে NCC ক্যাডেটদের ফান্ড বরাদ্দ না করার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে প্রায় ১০ কোটি টাকা ফান্ড ঘাটতি রয়েছে NCC ক্যাডেটদের। তাদের আরও অভিযোগ সরকার তহবিল অর্থাৎ ফান্ড বরাদ্দ না করায় নতুন করে রাজ্যে NCC ক্যাডেট নিয়োগ করা যাচ্ছে না। তবে এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, ইতিমধ্যেই ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে মন্ত্রী যাই বলুন না কেন রাজ্যের আর্থিক ভাঁড়ার যে ক্রমশ তলানিতে তা সাম্প্রতিক বেশ কিছু ঘটনার পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী আসঙ্কায় বেশ স্পষ্ট।
written by -Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- #WB #GOVT #NCC #MAMTA #SHUBHENDU #FUND

.jpg)