SBI জন্য বিরাট খবর! কোটি কোটি একাউন্ট বিক্রি করছে ব্যাংক, জানুন বিস্তারিত -Bank Loan Recovery

 কলকাতা : বিগত দু বছর মহামারীর কারণে গোটা পৃথিবীর কঙ্কাল সার অর্থনীতির চেহারাটা কেমন তা ইতিমধ্যেই চাক্ষুস করেছেন  বিশ্ববাসী। এ বিষয়ে নতুন করে সেই বিষয়ে না বলাই ভালো। কিন্তু চলতি বছরের শুরুতে উদ্ভুত পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে বিশ্ব অর্থনীতি। কিন্তু চলতি বছরের শুরুতে রাশিয়া -ইউক্রেন যুদ্ধের বাতাবরণে গোটা বিশ্ব জুড়েই ফের একবার অস্থির পরিস্থিতি। তবে তারই মাঝে নিজেদের অর্থনৈতিক কাঠামো কে মজবুত করতে বদ্ধ পরিকর গোটা বিশ্বের পাশাপাশি দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি। 


এ বিষয়ে দেশের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা এসবিআই(SBI) অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কথা উঠে আসে তালিকার প্রথম সারিতে। মহামারীর কবলে পড়া দেশের মানুষ কে কিভাবে অর্থনৈতিক সুবিধা প্রদান করে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা যায় সে দিকেই লক্ষ্য স্টেট (STATE BANK OF INDIA) ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। 



তবে আপনি যদি এসবিআইয়ের গ্রাহক হন বা দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এই সু-খবরটি আপনার জন্য। এবার ব্যাঙ্কের আয় বাড়াতে বেশ কয়েকটি অ্যাকাউন্ট এবং নন পারফরমিং অ্যাসেট (NPA) বিক্রি করার সিদ্ধান্ত নিল এসবিআই কর্তৃপক্ষ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের চার তারিখ অর্থাৎ আগামী ৪ঠা নভেম্বর ব্যাঙ্কের দোর গোরায় বসতে চলেছে নিলাম প্রক্রিয়া। 


ইতিমধ্যেই এসবিআই মারফৎ জানা গিয়েছে,  ব্যাংকটি পরের মাসে বেশ কয়েকটি নন-পারফর্মিং অ্যাসেট (NPA) বিক্রি করবে৷ আর সেই কারণে ব্যাংকের লাভের পরিমাণ হবে মোট ৭৪৬ কোটি টাকা। এই মুহূর্তে ব্যাঙ্কের আর্থিক দইন্দশা কাটাতে এর থেকে ভালো উপায় নেই বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে এসবিআই কর্তৃপক্ষ। 


এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের অনাদায়ী টাকা উদ্ধারে বেশ কয়েকটি অ্যাকাউন্ট এবং কিছু নন পারফরমিং অ্যাসেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছে, 

১.  সিন্টেক্স BAPL 

২. VVF ইন্ডিয়ার অ্যাকাউন্ট, SBI তাদের কাছে ১৫৪.৩৭ কোটি টাকা পাবে।

৩. অশোক ম্যাগনেটিক্স লিমিটেড, তাদের থেকে মোট ২৩.৮২ কোটি টাকা 

৪.  আগরওয়ালস পলিট্রেড, তাদের কাছে ব্যাঙ্কের পাওনা  ১৫.০৩ কোটি টাকা।

৫. সুরত হাজিরার NH6 টোলওয়ে প্রাইভেট লিমিটেডের কাছে এসবি আইয়ের পাওনা ৩৩৩.৫৪ কোটি টাকা।

৬. শ্রীভাব পলিওয়েভস প্রাইভেট লিমিটেড, তাদের কাছে এসবি ২০.২০ কোটি টাকা ।

মাসে মাসে 10,000 টাকা পেনশন পাবেন বিবাহিত দম্পতিরা, এখনই নাম লেখান এই প্রকল্পে- New Pension Scheme 

ইতিমধ্যেই সিন্টেক্স BAPL -এর অ্যাকাউন্ট(ACCOUNT) টিকে ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে এসবিআই কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে যাবতীয় বন্দোবস্ত করা হবে বলে জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক মারফৎ। মূলত অনাদায়ী বা ঋণ খেলাপিদের জব্দ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এসবিআই মারফৎ। এ বিষয়ে এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে,  এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে ব্যাঙ্কের যেমন মোটা টাকা আয় হবে তেমনি ঋণ খেলাপিদের একটা স্পষ্ট বার্তা দেওয়া যাবে বলেই অনুমান করছেন আধিকারিকরা। 

written by -Somnath Pal.


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG - #SBI #LOAN #ACCOUNT #NPA #ASSETS #SALE