নয়াদিল্লী : লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর থেকে বাদ পড়েনি গৃহিণীর রান্নাঘর পর্যন্ত। ঠিক যেমনটা ধরুন রান্নার (gas cylinder for domestic use)গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছে গিয়েছে ১২০০ টাকায়। আর তাতেই যেন খাওয়ার কথা ভাবলে গায়ে জ্বালানির ছ্যাঁকা লাগছে গৃহস্থের। তবে দেশের রাজনীতিতে ভোট বড় বালাই। তার ওপর গোটা দেশের মানুষের হেঁশেল বলে কথা। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। কারণ লাগামছাড়া মুল্য বৃদ্ধির কারণ হিসাবে মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতি এবং গা জোয়ারিকেই দুষছেন গোটা দেশের মানুষ। সর্বোপরি পেট্রোল-ডিজেল কি হল তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যাথার কারণ না থাকলেও রান্না ঘরের গ্যাসের অস্বাভাবিক দাম মেনে নিতে পারছেন না দেশের কোনও মানুষই।
এমনিতেই গত কয়েকমাস ধরে গ্রাহকরা অবশ্য তাদের ১৪.২ কেজির সিলিন্ডারেও কোনও ভর্তুকি অর্থাৎ সাবসিডি পাচ্ছেন না। কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী হঠাৎ করে না হলেও ধীরে ধীরে গৃহস্থের ব্যবহৃত ডোমেস্টিক(domestic cylinder) সিলিন্ডারে ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্র সরকার। তারওপর গোটা দেশ জুড়ে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল(trinomul congres) সরকার একেবারে তুলোধোনা করে ছাড়ছে মোদী(modi) সরকার কে। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি সিদ্ধান্তে বসে কেন্দ্র সরকার। কিভাবে সাধারণ মানুষকে এই জ্বালানির আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির অসহ্য জ্বলুনি থেকে মুক্তি দেওয়া যায়।
কিন্তু এই অস্বাভাবিক দামের থেকে কিভাবে মিলবে মুক্তি। তাই গোটা দেশের মায়েদের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্বলা(ujwala yojna) যোজনার আওতায় এখনও পর্যন্ত সাড়া দেশে ফ্রিতে গ্যাসের কানেকশনের সঙ্গে একেবারে বিনামুল্যে একটিমাত্র গ্যাস (gas cylinder)সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে মোদী সরকার।
কিন্তু কারা পাবেন উজ্জ্বলা যোজনার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ?
এ বিষয়ে সরকারি তরফে জানানো হয়েছে, শুধুমাত্র মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্য ১৮বছর বয়স হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর ঠিকানায় অন্য কোনো এলপিজি সংযোগ থাকা উচিত নয়। এমনটা হলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। এক্ষেত্রে আবেদনাক্রি ওই মহিলার কোনও জাতিগত সংশাপত্র প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে কি ডুকুমেন্টস প্রয়োজন ?
১. রেশন কার্ড
২. আঁধার কার্ড
৩. আবেদনকারীর নামে যে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
কোটি কোটি SBI গ্রাহকের একাউন্ট বিক্রি করছে, জানুন বিস্তারিত
কিভাবে আবেদন করবেন ?
এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। ভারত সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট (https://www.pmuy.gov.in/ujjwala2.html) গিয়ে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে প্রথমে নিকতবর্তী ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে। তারপর সেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। আবেদন পত্রে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আঁধার লিংক এবং নিজের আঙ্গুলের ছাপ ভেরিফিকেশন করতে হবে। এরপরেই আবেদন পত্র সাবমিট হয়ে গেলে আবেদন আবেদনকারী একেবারে বিনামুল্যে পেয়ে যাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নতুন গ্যাস কানেকশন। এক্ষেত্রে আবেদনকারীকে বিনামুল্যে দেওয়া হবে একটি গ্যাস সিলিন্ডার, ওভেন রেগুলেটর ইত্যাদি। এক্ষেত্রে কোনও পয়সা খরচের বালাই নেই।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here
TAG- #GAS #CYLINDER #LPG #UJJWALA YOJNA #PM

.jpg)