পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। রাজ্যে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।
শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
আবেদন পদ্ধতি :
যে সকল চাকরি প্রার্থী ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে অফলাইন মাধ্যমে। অফলাইন আবেদন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবে। আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে তারপর সঠিক ভাবে পূরণ করে তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1. মাধ্যমিক পরীক্ষার এডমিট বা জন্ম সার্টিফিকেট
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. আধার বা ভোটার কার্ড
4. পাসপোর্ট সাইজের ছবি
5. কম্পিউটার সার্টিফিকেট
6. অন্যান্য (যদি থাকে)
প্রত্যেক ডকুমেন্টসে নিজের সই করতে হবে। খামের ভিতর ভরে সিল্ড করে তারপর লিখতে হবে ' Application For The Post Of DEO (MDM) under Dhulian Municipality.
আবেদন জমার তারিখ সমূহ : 19/09/2022 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করতে পারবে 01/11/2022 পর্যন্ত।
কীভাবে নিয়োগ করা হবে : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে শর্ট লিস্ট তৈরি করবে তারপর সেই লিস্ট অনুযায়ী কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে সর্বাধিক 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পত্র জমা করার ঠিকানা :At the Office Of Dhulian Municipality, Jangipur,Murshidabad।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন।
Official Notice : Click Here
For More Job News: Click Here
প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

.jpg)