পঞ্চায়েত ভোটের আগেই নয়া প্রকল্প রাজ্যে, আবেদন করুন, আর পেয়ে যান ১ লক্ষ টাকা-WB Govt New Prakalpo

খাদ্য, বস্ত্র বাসস্থান । মানব জীবনের প্রাথমিক চাহিদার শর্ত হিসাবে এই তিনটি অতি আবশ্যক। আসলে প্রত্যেক টি মানুষেরই স্বপ্ন থাকে পাকা ছাদ দেওয়া বাড়ির। কিন্তু অর্থনৈতিক চাপে পড়ে বিশেষ করে অগ্নি মুল্যের বাজারে সংসার চালাতেই হিমশিম অবস্থা। তাই বেশিরভাগ মানুষেরই পাকা বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হয়ে ওঠেনা। কিন্তু আর চিন্তা নেই। কারণ এবার  পাকা বাড়ি দিচ্ছে সরকার। 


বিগত কয়েবছর আগেই কেন্দ্র সরকারের তরফে চালু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিশেষ করে গত কয়েবছর আগে ভিশন ২০২০ কর্মসূচীর আওতায় গোটা দেশের মানুষের জন্য পাকা বাড়ি, পানীয় জল  এবং বিদ্যুৎ সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই প্রকল্পের আওতায় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতবর্ষে এমন কোনও গ্রাম থাকবে না যেখানে মানুষের মাথায় ছাদ দেওয়া পাকা বাড়ি থাকবেনা সে দিকে লক্ষ্য রেখেই  স্থানীয় পুরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে গোটা দেশেই চলছে প্রধানমন্ত্রী আবাস (Prodhan Mantri Awas Yojna ) যোজনার কাজ। 



তবে শুধু কেন্দ্র সরকারই নয় আমাদের রাজ্যের গৃহহীন মানুষের জন্য বাংলা (Bangla Abas Yojna ) আবাস যোজনার মতো জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে গৃহহীন মানুষকে মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়ার বন্দোবস্ত করা যায়। মানুষের মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তাই যাদের মাথার উপরে ছাদ নেই, একটি ভালো বাড়ি নেই, মূলত তাদের দিকে লক্ষ্য রেখেই বাংলা আবাস যোজনা চালু করা হয়েছে। (House for all) 


তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক বাংলা আবাস যোজনার আবেদন পদ্ধতি সহ প্রকল্পের যাবতীয় বিষয় সম্পর্কে : 

১. এক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে 

২. আবেদনকারীকে বিপিএল তালিকা ভুক্ত বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী হটে হবে।   

৩. আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে । 

৪. এ ক্ষেত্রে আবেদনকারী যেখানে বাড়ি করতে চাইছেন সেই জায়গার নিজের মালিকানার প্রমান পত্র জমা করতে হবে। 

৫. আবেদনকারী যদি সরকারি কোনও সহায়তা পান তাহলে তিনি আবেদনের যোগ্য নন।

৬. আবেদনকারীর যদি আগে থেকেই পাকা বাড়ি  থাকে তাহলে তিনি আবেদনের যোগ্য নন। 

৭. এক্ষেত্রে একজন গ্রাহক শুধুমাত্র একবারই আবেদনের যোগ্য। অর্থাৎ আবেদনকারী যদি আগে থেকেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তিনি আবেদনের যোগ্য নন। 

৮. আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ।

৯. এক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। 

১০. আবেদন ফর্ম টি পূরণ করে স্থানীয় পঞ্চায়েত অফিসে জমা করতে হবে। 

১১. স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরা আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবেন। 

১২. সব কিছু ঠিকঠাক থাকলে আবেদনকারী  তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার কিস্তিতে পেয়ে যাবেন বাংলা আবাস যোজনার ১ লক্ষ টাকা।  

বিনামুল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার, এখনই আবেদন করুন , রইল বিস্তারিত - Free Gas Cylinder 

বাংলা আবাস যোজনায় আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস : 

১. আঁধার এবং ভোটার কার্ড , রেশন কার্ড ও জব কার্ড 

২. বাসস্থানের প্রমান পত্র

৩. পরিবারের বার্ষিক আয়ের প্রমানপত্র 

৪.  আবেদনকারীর ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় প্রমান পত্র। 


তাহলে আর দেরি কেন। পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে এখনই আবেদন করুন রাজ্য সরকার দ্বারা চালু হওয়া বাংলা আবাস যোজনা প্রকল্পে। 

written by Somnath Pal. 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG - #house #bangla abas yojna #prakalpa #govt project #wb