দীপাবলিতে সরকারি কর্মী জন্য বিরাট উপহার মমতার, এক্ষুনি জেনেনিন- WB govt Employees News

কলকাতা : কথায় বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। পাশাপাশি বাঙালী উৎসব মুখর। গত কয়েকদিন আগেই শেষ হয়েছে দুর্গা পুজো। তবে শেষ হইয়াও বুঝি হইলনা শেষ।  দুর্গা পূজো(DURGA PUJA) পার না হতেই শুরু দীপাবলি অর্থাৎ কালী পুজো। বাঙালীর  উৎসব বলে কথা। খাওয়া দাওয়া , জামাকাপড়, ঘুরতে যাওয়া খরচ অনেক। কিন্তু সাম্প্রতিক বাজার যা অগ্নিমুল্য তাতে আনন্দ উৎসব তো দুরস্ত ভালো করে সংসার চালানোই দায়। তবে অগ্নিমূল্যের বাজার যেন রাজ্যের মানুষের আনন্দ উৎসবে আঁচ ফেলতে না পারে তার জন্য ইতিমধ্যেই  প্রায় দশ -দশটি জনমুখি প্রকল্পের অধীনে পুজোর আগেই নগদ টাকা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর সুত্রে খবর এমনটাই।  পুজোর আগেই বিগত অক্টোবর মাসের শুরু থেকেই জেলায় জেলায় সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গিয়েছে সরকারি প্রকল্পের টাকা। 



পাশাপাশি শত অভাব থাকলেও রাজ্যের মানুষ কে উৎসব মুখর করে তুলতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী  (MAMTA BANERJEE)মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদানও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পাশাপাশি গোটা রাজ্যের পুজো কমিটির বিদ্যুৎ বিলেও মোটা টাকা ছাড়ের ঘোষণা করেছেন তিনি। এ নিয়ে অবশ্য বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। তথাপি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বলে কথা। তাই নিন্দুকরা যাই বলুক রাজ্যের মানুষ কে আর্থিক ভাবে সাহায্য করাই তার একমাত্র লক্ষ্য। 


তবে এক ধাপ এগিয়ে দুর্গা প উজর উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মীদের বিষয়েও দ্বরাজ হস্ত  হয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ম মতো প্রতিমাসের মাস পয়লাই বেতন পান রাজ্য সরকারি কর্ম চারিরা। কিন্তু বিগত দুর্গা পুজো উপলক্ষ্যে এবার মাস পয়লা অর্থাৎ আগামী অক্টোবর মাসের দু'দিন আগেই আগাম বেতন পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকি রাজ্যের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরাও তাদের পেনশনের ক্ষেত্রে এই আগাম সুবিধা পেয়েছেন। 

পঞ্চায়েত ভোটের আগেই নয়া প্রকল্প রাজ্যে, আবেদন করুন, আর পেয়ে যান ১ লক্ষ টাকা-WB Govt New Prakalpo 

এবার আরও একধাপ এগিয়ে চলতি দীপাবলি অর্থাৎ কালী পূজোর প্রাক মুহূর্তে অর্থাৎ চলতি অক্টোবর মাসের মাঝেই  রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এ শুধু ঘোষণায় নয়। সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার ই এ মাসের বেতন রাজ্যের সরকারি করচারিদের অ্যা কাউন্টে ঢুকে যাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ চলতি অক্টোবর মাসের ২১ তারিখ  মাসের বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের কয়েকটা  দিন অপেক্ষা করতে হবে।  অর্থাৎ  মাসের শেষেই তাদের ন্যায্য প্রাপ্য পাবেন  অবসর প্রাপ্ত সরকারি কর্মীরা। শুধুই কি আগাম বেতনের সুবিধা এবার পুজো উপলক্ষ্যে সরকারি কর্মীদের ছুটির ক্ষেত্রেও বেশ ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

বিনামুল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার, এখনই আবেদন করুন , রইল বিস্তারিত - Free Gas Cylinder 

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


প্রতিদিন নতুন প্রকল্পের খবর ও চাকরির খবর পেতে এক্ষুনি Join Our Telegram Channel : Click Here

TAG- WB#GOVT #BANK #KALI PUJA #MAMTA BANERJEE #EMPLOYEE