আবহাওয়া দফতরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন এক্ষুনি- SSC Job Reqruitment

গত দু বছর মহামারী আবহে বিপর্যস্ত গোটা পৃথিবী। ফল স্বরুপ বিগত দু বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির(govt job) বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে  পশ্চিমবঙ্গ  সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় সরকারি চাকরির ভাঁড়ার শুন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছেন চাকরি প্রার্থীরা। কিন্তু  সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর। তবে চলতি বছরের শুরু থেকে আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের  কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার।



এবার কেন্দ্রীয় সরকারের আবহাওয়া (Meteorological Department) দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। 


স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় এক হাজার শূ্ন্যপদ পুরনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সরকারি সুত্রে খবর। 


এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি সার্কুলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব পার্সনেল পাবলিক(ministry of personnel grievance and pension department)  গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে। কেন্দ্র সরকারের সচিব পর্যায়ে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ ওই সার্কুলার জারি করা হয়েছে, অনতি বিলম্বে আবহাওয়া দফতরে ওই শূন্যপদ পুরনের জন্য। এ বিষয়ে চাকুরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চেয়ে একটি ওয়েব সাইট প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। 



এ বিষয়ে প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---

স্টাফ সিলেকশন কমিশন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তি  মারফৎ জানা গিয়েছে, 

১।আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।  

২।আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে (https://ssc.nic.in) ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম ডাউন লোড করতে হবে। 

৩। এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, প্রার্থীর নাম, ,পিতা- মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে। 

৪। এ ছাড়াও প্রার্থীর বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই আপলোড করতে হবে। 

৫। অনলাইনে আবেদন ফর্ম পূরণের সম্য আবেদন কারী প্রার্থীকে তার আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও সঙ্গে রাখতে হবে। 

৬। সব শেষে প্রার্থীকে নিজের নাম সই  করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। 


এরপর আবেদন পত্রটি সাবমিট করে তার একটি প্রিন্ট কপি আবেদনকারীকে তুলে নিতে হবে পরের ধাপে পরীক্ষা দেওয়ার জন্য। পাশাপাশি পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলে নেওয়া সহ ধাপে ধাপে সরকারি নির্দেশ গুলি দেখে নেওয়ার জন্য। 


নিয়োগ পদ্ধতি---

এ ক্ষেত্রে আবেদন কারীকে প্রথমে অনলাইনে পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য।  সব শেষে প্রার্থীর জমা করা যাবতীয় নথিপত্র খুঁটিয়ে দেখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞাপনে।


আবেদনের ক্ষেত্রে বয়স সীমা---

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স কোনও মতেই ৩০ বছরের উর্ধ্বে হলে চলবে না। আবেদকারী প্রার্থীকে বয়সের পরিমাপ আবেদনের শেষ তারিখের হিসাবে করে নিতে হবে। তবে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে তপশীলি জাতী, উপজাতি , ওবিসি, প্রাক্তন সেনা কর্মী এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে। 


আবেদন ফী--- 

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের জন্য সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা  আবেদন ফী জমা করতে হবে অনলাইনে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী দেওয়ার প্রয়োজন নেই। 


সবশেষে দেখে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিবরণ সম্পর্কে---

পদের নাম- সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট' (SCIENTIFIC ASSISTANT)

শূন্যপদ- ৯৯০ টি 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলোজি বিষয়ে স্নাতক হতে হবে।  

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানানোর শেষ তারিখ 18/10/2022 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- (https://ssc.nic.in)-এ

written by- Somnath Pal. 


Official Notice : Download 

Official Website : Click Here


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

 

TAG- #govt job #job #recruitment #ssc #employment #staff selection commission #meteorological