আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতি । এঈ অবস্থায় ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই। বিশেষ করে স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের একাধিক স্কিম।
কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ভারতীয় ডাক বিভাগ।
তবে দেশের বিনিয়োগকারীদের কাছে এখনও পর্যন্ত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস। কারণ শুধু সাম্প্রতিক সময়ে পোস্ট অফিস বেশ কয়েকটি বাম্পার স্কিম নিয়ে বাজারে হাজির। এই স্কিম গুলির মধ্যে একটি হল ফিক্সড ডিপোজিট স্কিম বা অফিস টাইম ডিপোজিট স্কিম।
তাহলে আসুন জেনে নেওয়া যাক পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) বা অফিসের টাইম ডিপোজিট(Office time Deposit) স্কিম টি আসলে কী ?
১. এই স্কিমের আওতায় দেওয়া হচ্ছে ৫.৫ শতাংশ সুদ।
২. এখানে এককালীন অথবা ক্ষেপে ক্ষেপে টাকা রাখতে পারেন।
৩. মাত্র ১৮ বছর বয়েসের যেকোনো বিনিয়োগকারী পোস্ট অফিসে গিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে বিনিয়োগকারীর বয়স যদি ১৮ বছর পূর্ণ না হয় তাহলে ওই নাবালকের অ্যাকাউন্ট টি তার বাবা - মায়ের নামে খোলা যেতে পারে।
৪. এই স্কিমের আওতায় বিনিয়োগকারী ১০ বছরের জন্য টাকা রাখতে পারেন। তবে এই স্কিমে রয়েছে আপতকালীন টাকা তুলে নেওয়ার ব্যবস্থা। অর্থাৎ যদি কোনও ব্যক্তি তার টাকা কয়েক বছরের মধ্যে তুলে নিতে চান তাহলে তিনি তা করতে পারেন। এক্ষেত্রে ওই বিনিয়োগকারীকে মাত্র ২ শতাংশ ফাইন দিতে হবে।
৫. তবে বিনিয়োগের ৬ থেকে ১২ মাসের মধ্যে অকাল প্রত্যাহারের সুবিধা মিলবে না। সেক্ষেত্রে বিনিয়োগকারী সেভিংস নিয়মে সুদ পাবেন।
৬. এই স্কিমের আওতায় যে কোনও বিনিয়োগকারী মাত্র ১০০০ টাকা থেকে তার বিনিয়োগ শুরু করতে পারেন । এক্ষেত্রে বিনিয়োগের কোনও ঊর্ধ্ব সীমা নেই।
ধরা যাক, এই স্কিমে দেশের যে কোনও ব্যক্তি এককালীন ৮.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাত্র তিন বছর পরেই ওই ব্যক্তি পাবেন ১০ লক্ষ টাকা। কারণ পোস্ট অফিসের এই স্কিমে ভারত সরকার প্রতি তিন মাস অন্তর আপনার জমানো টাকার ওপর সুদ প্রদান করে। পরে ওই সুদের সঙ্গে আসল টাকা জমা হয়ে মোট টাকার ওপর তিন মাস পর আবার সুদ। এই ভাবে দীর্ঘ মেয়াদি হারে চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ বাড়তে থাকে।
এক্ষেত্রে ওই ব্যক্তির টাকা সম্পূর্ণ কর মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রী। তবে এই স্কিমটি নুন্যতম দশ বছরের জন্য রাখা হয়েছে। এমনকি কোনও বিনিয়োগকারী যদি মনে করেন তার জমানো টাকার ওপর ঋণ নেবেন সে ক্ষেত্রে তিনি এই স্কিমের আওতায় লোন অর্থাৎ ঋণও নিতে পারবেন।
পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- WB College Job Reqruitment
এক কথায় স্বল্প এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, তাই আর দেরি না করে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করাই ভালো। কারণ বর্তমানের সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে নিরাপদ করতে পারে বিলক্ষণ।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #POST OFFICE #SCHEME #FIXED DEPOSIT #NEW SCHEME

.jpg)