পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- WB College Job Reqruitment

স্কুল কিংবা কলেজ, শিক্ষক অথবা অশিক্ষক কর্মী নিয়োগ অব্যাহত।  বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তবে এক্ষেত্রে সরাসরি শিক্ষক নয়, মুলত বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয় বা বিভাগের ওপর কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে কর্মী গত কয়েকদিন আগেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্ব পূর্ণ বিভাগের দায়িত্বপূর্ণ পদে।  এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ যথাক্রমে--- No. 03/2022-2023      Dated - 08/09/2022  



এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে-

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে। 

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে তার একটি প্রিন্ট কপি তুলে নিতে হবে। তবে আবেদন ফর্মের জন্য উপযুক্ত মুল্য দিতে হবে । 

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৫। আবেদন ফর্মে 

প্রার্থীর নাম---------------- 

বাবার নাম---------------- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা------------- 

বয়স---------------------

শিক্ষাগত যোগ্যতা--------------------- 

নিজের ইমেল আইডি-------------------- 

ফোন নম্বর উল্লেখ করতে হবে---------------- 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা----------------- ইত্যাদি উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE)  করে আবেদন পত্রটি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।   

৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 


এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণের সময় কী কী  ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬. প্রাসঙ্গিক বিষয়ে কাজের/ অভিজ্ঞতার প্রমান পত্র 


এবার জানবো কিভাবে নিয়োগ করা হবে--- 

উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা / দক্ষতা  যাচাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। নিয়োগ হওয়া প্রার্থীদের বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়মবিধি মেনে কাজ করতে হবে। 


প্রথমেই দেখে নেওয়া যাক শুন্য পদ সম্পর্কে-

পদের নাম- টেকনিক্যাল অফিসার' (TECHNICAL OFFICER)

শুন্য পদ- ১ টি 

বয়স সীমা-  এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন বিষয়ে বিএসসি/ বিসিএ/বিটেক/এম টেক/পি এইচ ডি ডিগ্রিধারী হতে হবে।  এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে দক্ষ হতে হবে। 


পদের নাম- টেকনিক্যাল অফিসার' (TECHNICAL OFFICER)

শুন্য পদ- ১ টি 

বয়স সীমা-  এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স । 

মাসিক বেতন- ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন বিষয়ে বিএসসি/ বিসিএ/বিটেক/এম টেক ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম - ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার 

শূন্যপদ- ১ টি

বয়স সীমা-  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 

মাসিক বেতন- ৭৯,৮০০ থেকে ২,১১,৫০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন বিষয়ে বিএসসি/ বিসিএ/বিটেক/এম টেক ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নাম - প্রজেক্ট অফিসার (PROJECT OFFICER )

শূন্যপদ- ১ টি

বয়স সীমা-  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের উর্ধ্বে। 

মাসিক বেতন- ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা  

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে স্নাতকোত্তর পাশ হতে হবে। এছাড়াও সোশ্যাল সায়েন্সে ডিগ্রিধারী হতে হবে। 


পদের নাম -  কো-অর্ডিনেটর (CO-ORDINATOR) 

শূন্যপদ- ১ টি

বয়স সীমা-  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের উর্ধ্বে।

মাসিক বেতন- ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে স্নাতকোত্তর পাশ হতে হবে। প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- To The register, Bardwan University, Golden Jublee Building, Nurse Quarter More, Purba Bhardhaman- 713104, West Bengal  


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে  18/10/2022 এর মধ্যে। 

written by- Somnath Pal. 


অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here

TAG-  JOB NEWS# GOVT JOB# RECRUITMENT # BARDWAN #UNIVERSITY