সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 1 লক্ষ, এখনই আবেদন করুন- Govt Library Recruitment

 নব জাগরণের কথা মনে আছে তো ! ভারতবর্ষের নব জাগরণ অর্থাৎ রেনেসাঁসের পথিকৃৎ তিনি। হ্যাঁ ঠিক ধরেছেন । রাজা রামমোহন রায়ের কথা বলছি । প্রাচীন ইতিহাস ঘাঁটলে রাজা রামমোহন রায়ের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল । কিন্তু জানেন কি তার নামেই রয়েছে এক মস্ত লাইব্রেরী । ওই লাইব্রেরীর ঠিকানা খোদ কলকাতা মহানগরীর বুকে । লাইব্রেরীটি ভারত সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ।  


এবার সেই লাইব্রেরিতেই কাজের সুযোগ আপনার সামনে। সঙ্গে পাবেন লক্ষ টাকার ওপর মাসিক বেতন। সম্প্রতি লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সরকার। এক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা থাকলে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন কোলকাতার রাজা রামমোহন লাইব্রেরিতে । তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রকাশিত ওই বিজ্ঞপ্তি সম্পর্কে । 



প্রথমেই আসি আবেদন পদ্ধতি সম্পর্কে :

আবেদনের ক্ষেত্রে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নির্দিষ্ট  ওয়েব সাইটে (http://www.rrrlf.gov.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে ওই ফর্মের যাবতীয় কলম গুলি পূরণ করে আবেদনপত্রটি ডাক যোগে অথবা সরাসরি প্রার্থীকে জমা করতে হবে নিম্ন লিখিত ঠিকানায়

To The Director General , Raja Rammohun Roy Library Foundation, Block- DD-34, Sector-1, Salt Lake City, Kolkata- 700064 


প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি :

আবেদন পত্রের সঙ্গে আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমান পত্র,জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার প্রমান পত্র, সাম্প্রতিক সময়ের দুটি পাসপোর্ট সাইজের ছবি, এবং স্ট্যাম্প সহযোগে দুটি খাম পাঠাতে হবে। 


নিয়োগ পদ্ধতি :

এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া নেওয়া হবে অনলাইন পরীক্ষার জন্য। তারপর ডাকা হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ের ওপর যোগ্যতা মুল্যয়ন ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সফল এবং যোগ্য প্রার্থীর হাতে। 


সব শেষে আসা যাক শূন্য পদ সম্পর্কে :

পদের নাম - ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 

শূন্য পদ - ১ টি 

মাসিক বেতন - ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০  টাকা পর্যন্ত। 

বয়স সীমা - আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। 


শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সহ লাইব্রেরী সায়েন্স বিষয়ে ডিগ্রিধারী তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে। 

WB Govt Job: নবান্নে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন লক্ষাধিক, দেখুন বিস্তারিত
 

আবেদন পত্র জমা করার শেষ সময় সীমা ১১ই ডিসেম্বর ২০২২ অর্থাৎ 11/12/2022 


written by - Somnath Pal. 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #LIBRARY #JOB #RECRUITMENT #GOVT #LIBRARY SCIENCE