কলকাতা -বছর শেষে একের পর এক ভালো খবর সরকারি কর্মীদের জন্য। এক ধাক্কায় বেড়েছে ৪ শতাংশ । চলতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA- র পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। কিন্তু ডিএ(DA) অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের সীমা নেই। বিশেষ করে এ রাজ্যের কথা না বলাই ভালো। সরকারি কর্মীদের ডিএ(Dearness Allowence) অর্থাৎ মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা।
বেশ কয়েক বছর যাবত আন্দোলন এবং আদালতের দরজায় করা নেড়েও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এমনকি উচ্চ আদালতের রায়ের পরও সরকারি কর্মীদের ডিএ নিয়ে বেশ উদাসীন রাজ্য সরকার। এবিষয়ে চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্টের রায়ের তিন মাস পরও কর্মীদের ডি এ -র বিষয়ে যথেষ্ট উদাসীন রাজ্য সরকার। ওই সময় রাজ্য সরকার কে আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। তার পরেও অবস্থা সেই তথৈবচ।
কিন্তু কর্মচারী সংগঠনও তাদের ন্যায্য পাওনার বিষয়ে হাল ছারতে নারাজ । বিশেষ করে রাজ্য বিদ্যুৎ দফতরের কর্মীদের বিষয়টি একটু অন্যরকম । বর্তমানে রাজ্য সরকারের অধীনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে। ২০০৯ সালের রোপা অনুযায়ী ওই দুই সংস্থার বিদ্যুৎ কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হত। কিন্তু ২০১৬ সালের জুলাইয়ের পর থাকে আর তাদের ডিএ পাননি তারা । এমনকি পরের তিন বছরও সেই বকেয়া ডিএ না দেওয়ায় অবশেষে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয় দুই বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে ।
.দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালীন অবশেষে চলতি বছর সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টের মহামান্য দুই বিচার পতি তাদের রায়ে দুই বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন । তবে রাজ্য সরকার অবশ্য এ বিষয়ে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে লাভ না হওয়ার পাল্টা যুক্তি দেয় । তবে এখেত্রেও রাজ্য সরকারের ওই দাবিকে নাকচ করেন বিচারপতিদ্বয় ।
নয়া চমক! মাত্র 10 টাকায় সহ কলের সুবিধা ,কোথায় পাবেন সিম , জেনে নিন চটপট - New 5g offer
অবশেষে দীর্ঘ টালবাহানার পর দুই বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের বকেয়া ডিএ মেটাতে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করল রাজ্য সরকার । শুক্রবার উচ্চ আদালতে হলফ নামা জমা করে রাজ্য সরকারের তরফে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় । এ বিষয়ে দুই বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের আশ্বস্ত করে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটাতদি ৫০০ কোটি টাকার তহবিল গঠিত হয়েছে । ২০২০ সাল থেকে চলতি আর্থিক বর্ষের ডিএ বিষয়টি নিয়ে আদালতে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে । তবে কোনও কিছুকেই গুরুত্ব দিতে নারাজ আদালত । ইতিমধ্যেই রাজ্য সরকারের ওই রিভিউ পিটিশন টি খারিজ করে আদালত জানিয়েছে, অবিবিলম্বে কর্মীদের বকেয়া ডি এ মিটিয়ে দিতে হবে ।
এই ঘটনায় স্বভাবতই খুশি রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা । ইতিমধ্যেই গঠিত হয়েছে তহবিল । তবে বকেয়া ডিএ-র টাকা কর্মীরা শেষ পর্যন্ত কবে হাতে পান সেটাই এখন দেখার ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #DA #COURT #HIGHCOURT #PAY COMMISSION #GOVT #ELECTRICITY #WB

.jpg)