আবারও চাকরী প্রার্থী দের জন্য সু-খবর | চলতি বছরের শুরু থেকে রাজ্য সরকারের একের পর এক দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ৷ এবার মাসে মাসে মোটা অংকের বেতন দিয়ে চুক্তি ভিত্তিক কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর ৷ এ বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র (HOME DEPARTMENT ) দফতর মারফত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ তবে কাজটি(JOB) চুক্তি ভিত্তিক হলেও মাসিক বেতন নেহাত কম নয় । এ ক্ষেত্রে দুটি পদের জন্য নিয়োগ করা হবে | তাই আর দেরী না করে চটপট আবেদন করে দিতে হবে ৷ এবার আসুন জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য - প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - Memo No- GE/N/1E-144/19(Part vi) Dated- 11/11/2022
এ বিষয়ে প্রথমেই উল্লেখ করা প্রয়োজন সম্পূর্ন কাজটি রাজ্য সরকারের স্বরাষ্স্ত দফতরের অধীনে এবং তত্বাবধানে নিয়ন্ত্রিত হবে ৷
প্রথমেই আসি শূন্যপদ সম্পর্কে -
পদের নাম -' কন্সাল্ট্যান্ট (Consultant)
শূন্য পদের সংখ্যা - ১ টি
মাসিক বেতন - ১ লক্ষ ২৫ হাজার টাকা
বয়স - এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ০১ - ০১- ২০২২ র হিসাবে ৩৬ বছর বয়েসের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা - উল্লেখিত কন্সাল্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রার্থী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম বি এ/এম পি/এম পি পি ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে ৷
পদের নাম - জুনিয়র কন্সাল্ট্যান্ট' (Junior Consultant )
শূন্য পদের সংখ্যা - ১ টি
মাসিক বেতন - ১ লক্ষ ২৫ হাজার টাকা
বয়স - এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ০১ - ০১- ২০২২ র হিসাবে ৩৬ বছর বয়েসের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা - উল্লেখিত কন্সাল্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রার্থী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম বি এ/এম পি/এম পি পি ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে ৷
প্রার্থী নির্বাচন বা নিয়োগ পদ্ধতি -
উল্লেখিত পদের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই ৷ শুধুমাত্র ইন্টারভিউ ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে ৷ এক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় এবং স্থান সরকারি ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি -
আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রথমে সরকারি ওয়েব সাইটে (www.home.wbgov.in ) ঢুকে আবেদন পত্র ডাউন লোড করে নিয়ে তার একটি প্রিন্ট কপি তুলে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজেরসম্পরকে যাবতীয় তথ্য দিতে হবে। সব শেষে নিজের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং সই করে আবেদন পত্র টি সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Deputy Secretary . GE Branch, Home & Hill Affairs Department , Goverment of West Bengal , Room No. 505 NABANNA , Shibpur , Howrah - 711102 .
আবেদনের সময় প্রার্থীকে যে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে তা হল-
১. আবেদনকারী পূর্বে কোনও সংস্থায় কাজ করে থাকলে তার অভিজ্ঞতার যাবতীয় নথি জমা দিতে হবে
২. আবেদনকারীকে ভোটার ও আঁধার কার্ড সঙ্গে রাখতে হবে
৩. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের দু’কপি ছবি
৪ . আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , ইত্যাদি ।
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ - 28/11/2022
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #JOB #WB #GOVT #RECRUITMENT

.jpg)