নয় নয় করে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান। শেষ পর্যন্ত ভারতের মাটিতে চালু হয়েছে 5G ইন্টারনেট পরিষেবা। গত অক্টোবর মাসেই দেশের রাজধানীতে ঘটে যায় টেলিকম পরিষেবার যুগান্তকারী মহা বিপ্লব। দিল্লির প্রগতি ময়দান থেকে দেশের মাটিতে প্রথম 5G ইন্টারনেট পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র (MODI) মোদী। ওইদিনই রাজধানীর বুকে দাঁড়িয়ে ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স বা আইএমসি-র ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷
দেশের মাটিতে প্রথম 5G ইন্টারনেট পরিষেবা চালু করে প্রধানমন্ত্রী বলেন, ৫জি পরিষেবা ভারতে যত দ্রুত ছড়িয়ে পড়বে, দেশের অর্থনীতির উপরও তার দারুণ প্রভাব পড়বে ৷ এমনকি আগামী ১০ বছরের মধ্যে এই 5G পরিষেবার হাত ধরে বিশ্বের মাটিতে ভারত ব্যবসা বানিজ্যে এক অন্য মাত্রায় যাবে বলে আশা প্রকাশ করেন প্রধান মন্ত্রী। কারণ 5G দ্রুত গতির পরিষেবা হওয়ায় দেশের ব্যবসা বাণিজ্য ছাড়াও দেশের মানুষের জীবনও গতিময় হয়ে উঠবে বলে জানান তিনি।
কিন্তু এতো কিছুর পরেও প্রশ্ন একটাই , নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার যা অগ্নি মুল্য তাতে ভালো করে সংসার চালানোই দায়। তার ওপর ইন্টারনেট আর কথা বলার জন্য রিচার্জ । ইতিমধ্যেই বেশ কয়েক বছর আগে থেকে ডিজিটালাইজেশনের ছোঁয়ায় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে সখের স্মার্ট ফোন। তাই বাজার যাই হোক মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অঙ্গ হিসাবে মোবাইলের ব্যবহার প্রয়োজন সর্বাগ্রে । তবে মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেট আর অ্যান লিমিটেড কথা বলার নিত্য নতুন প্যাকেজ নিয়ে হাজির একাধিক টেলিকম সংস্থা। সে রিলায়েন্স হোক কিংবা এয়ারটেল অথবা ভোদা ফোন মূলত এই তিন টেলিকম সংস্থার মধ্যেই যত প্রতিযোগিতা । আসলে দেশের মানুষকে স্বল্প মূল্যে পরিষেবা দিতে তৎপর একাধিক কোম্পানি।
কিন্তু বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেলিকম সংস্থা গুলির রিচার্জ খরচ। এর থেকে কিভাবে মিলবে মুক্তি। এই নিয়ে যখন গোটা দেশবাসী বেশ চিন্তিত ঠিক সেই সময়ই বাজারে আসতে চলেছে অপেক্ষাকৃত বেনামী টেলিকম সংস্থা টেলিনর (Telenor )। তবে এই প্রথম নয় এর আগেও বাজারে একাধিক স্বস্তা প্ল্যান নিয়ে হাজির হয় টেলিনর। তবে গোটা দেশবাসির কাছে এই টেলিনর নামটি বেশ অপরিচিত। কিন্তু পরিচিত হতে কতক্ষন। কারণ প্রায় একযুগ পর ফের একবার দেশের মানুষের স্বার্থে একাধিক স্বস্তা প্ল্যান নিয়ে হাজির হতে চলেছে টেলিনর। জানা গিয়েছে, আগামী দিনে খুব শীঘ্রই গ্রাহকদের জন্য লাইফটাইম আনলিমিটেড ইন্টারনেট (INTERNET) এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা নিয়ে আসছে টেলিনর কোম্পানি।
মাত্র 5 হাজার পুঁজি খাটিয়ে ব্যবসায় মালামাল হয়ে যান-New Business Idea
ইতিমধ্যেই ওই টেলিকম সংস্থা জানিয়েছে , খুব শীঘ্রই ভারতের অন্যান্য জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে টেলিনর। টেলিনরের তরফে খুব শীঘ্রই আবারও সমগ্র ভারত জুড়ে সিম লঞ্চ করা হতে চলেছে। এ ছাড়াও আগামী দিনে ভারতীয় নাগরিকদের জন্য একগুচ্ছ দুর্দান্ত রিচার্জ প্যাক এবং অফার লঞ্চ করা হবে টেলিনরের পক্ষ থেকে। এমনকি যে সমস্ত গ্রাহকরা বর্তমানে টেলিনরের সিম নেবেন তারা পেয়ে যাবেন লাইফ টাইম ভ্যালিডিটি অর্থাৎ তাদের সিমটি সারা জীবনের জন্য বৈধ থাকবে। এমনকি রিচার্জ ফুরিয়ে গেলেও ইনকামিং সার্ভিস বজায় থাকবে। এছাড়াও গ্রাহকের অর্থনৈতিক দুরাবস্থার কথা মাথায় রেখে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত নুন্যতম রিচার্জের সুবিধা নিয়ে আসা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে । এমনকি বছর ভর ফ্রি কলিং এবং ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে বলেও জানা গিয়েছে সংস্থার তরফে । তবে টেলিনর কোম্পানির সিম নিতে গেলে বর্তমানে গ্রাহক কে কোম্পানির ওয়েব সাইট https://www.telenor.com/ -এ যেতে হবে । খুব দ্রুত এই পরিষেবা অফলাইনে চালু করা হবে বলে জানা গিয়েছে ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #MOBILE #INTERNET #RELIANCE #AIRTEL #TELENOR #MODI

.jpg)