শতাংশের হারে সংখ্যাটা নেহাত কম নয়। এক লাফে ৪ শতাংশ। গোটা দেশে উৎসবের আবহে এক লাফে ৪ শতাংশ ডি এ বৃদ্ধি হয়ে কেন্দ্র সরকারি কর্মীদের ডি এ -র পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৮ শতাংশে। কিন্তু ডিএ(DA) অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের অন্ত নেই। বিশেষ করে এ রাজ্যের কথা না বলাই ভালো। সরকারি কর্মীদের ডিএ(Dearness Allowence) অর্থাৎ মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা।
বেশ কয়েক বছর যাবত আন্দোলন এবং আদালতের দরজায় করা নেড়েও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এমনকি উচ্চ আদালতের রায়ের পরও সরকারি কর্মীদের ডিএ নিয়ে বেশ উদাসীন রাজ্য সরকার। এবিষয়ে চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্টের রায়ের তিন মাস পরও কর্মীদের ডি এ -র বিষয়ে যথেষ্ট উদাসীন রাজ্য সরকার। ওই সময় রাজ্য সরকার কে আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। তার পরেও অবস্থা সেই তথৈবচ।
কিন্তু কেন্দ্র রাজ্য তো এক নয়, বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ৩৪ শতাংশ। সম্প্রতি এক লাফে কেন্দ্র সরকারি কর্মীদের ৪ শতাংশ বেশি ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার। যার জেরে কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ-র পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৮ শতাংশে। কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে একবার এবং বছরের মাঝামাঝি সময়ে। তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা।
কিন্তু এখানেই শেষ নয়। আগামী বছর অর্থাৎ ২০২৩ -এর জানুয়ারিতে ফের বাড়তে ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্র সরকারি কর্মীদের। সরকারি সুত্রে খবর এমনটাই। জানা গিয়েছে ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে । আগামী বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে বলে জানা গিয়েছে । কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরই কেন্দ্র সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন লাঘু হতে পারে। জার জেরে কেন্দ্র সরকারি কর্মীদের ডি এ প্রথাত বর্ধিত মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়াবে ৪২ শতাংশে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের নিয়মানুযায়ী ৩৮ শতাংশ ডি এ -এর আওতায় রয়েছে ।
লক্ষীর ভান্ডার নিয়ে নয়া ঘোষণা মমতার, ফের উপকৃত হবে কোটি কোটি উপভোক্তা-WB Lakshmi Bhandar Update
এ বিষয়ে এ আই সি পি আই (AICPI ) সুচক মারফৎ জানা গিয়েছে , আগামী বছরের শুরুতে ফের ৪ শতাংশ ডি এ বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এক্ষেত্রে যে সকল কর্মীদের বেসিক স্যালারি নুন্যতম তাদের ক্ষেত্রে ৭২০ টাকা এবং যাঁদের বেসিক স্যালারি সর্বোচ্চ তাদের ক্ষেত্রে ডি এ বাড়তে পারে ২২৭৬ টাকা । এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি ইতিমধ্যেই এআইসিপিআই (AICPI)-এর সূচক ১৩১ পয়েন্ট পার করেছে ৷ জুনের নিরিখে তুলনা করলে তা ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে । ফলে আগামী বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা ।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - DA# GOVT #EMPLOYER#DEARNESSALLOWENCE#INCREASE

.jpg)