কলকাতা : চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা। তার থেকে বরং ঢের ভালো ব্যবসা। তাও যদি নিজের হয় তা হলে তো আর কথায় নেই। মনের মতো করে পসার জমাতে পারলেই আর চিন্তা নেই । তখন শুধু টাকা আর টাকা। তবে ক্ষতিও ব্যবসার আর এক অঙ্গ। আসলে গত দু বছর যাবত মহামারীর কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক হাল বেশ শোচনীয়। আর্থিক দৈনদশার কবলে পড়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় গোটা বিশ্বের পাশাপাশি দেশের বেকার যুবক- যুবতীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে ব্যাবসাকেই তাদের পছদের তালিকায় রেখেছেন সাম্প্রতিক সময়ে।
কিন্তু শধু পছন্দ হলেই তো হবে না । ব্যবসা করতে যেমন দরকার সঠিক পরিকল্পনা , উপযুক্ত শ্রম তেমনি দরকার পুঁজির। তার ওপর অর্থনৈতিক অস্বচ্ছলতার কোপে পড়ে অল্প পুঁজিতে ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাও নেহাত চ্যালেঞ্জের বিষয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মতো এগলে স্বল্প পুঁজিতে ব্যবসা করে খুব অল্প দিনেই সাফল্যের সোপানে পোঁছানো সম্ভব।
তাই আজ আমরা বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আপনাদের সামনে এমন কিছু স্বল্প পুঁজির লাভ জনক ব্যবসার কথা বলব যে ব্যবসাগুলি করলে যেকোনো বেকার যুবক -যুবতীরা সহজেই মাসে মাসে প্রচুর টাকা কামাতে পারবেন খুব সহজেই। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা স্বল্প পুঁজিতে ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলেছেন।
এ বিষয়ে বিশেষজ্ঞদের প্রথম বক্তব্য, প্রথমেই ব্যবসা শুরুর আগে যে বিষয়টির ওপর আপনাকে সবার আগে নজর দিতে হবে হল, বর্তমানে বাজারে কোন ধরণের জিনিসের চাহিদা রয়েছে প্রচুর পরিমানে। মোটের ওপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্যবসা শুরু করলে উপযুক্ত বাজার সহজেই আপনার সামনে ধরা দেবে চট জলদি। তাতে আপনার ব্যবসার ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে একেবারে শুরু থেকে। পাশাপাশি মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা শুরু করলে আপনার ব্যবসা চলবে গড়গড়িয়ে।
এ ক্ষেত্রে,
১. ফুলের ব্যবসা- বিশেষজ্ঞরা বলছেন প্রায় প্রত্যেকটি মানুষের ঘরে প্রতিদিন ফুলের চাহিদা রয়েছে। মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়ে ফুলের ব্যবসা শুরু করলে কয়েক দিনের ব্যবধানে আপনি আপনার ব্যবসায় লাভের পরিমাণ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। তার সাথে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজে।
২. ফলের ব্যবসা- মানুষের দৈনন্দিন চাহিদার মধ্যে ফল অপরিহার্য। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি ঘরে কোনও না কোনও ফল খাওয়ার রেওয়াজ রয়েছে। তাই বাজারে চাহিদাও রয়েছে। প্রথম অবস্থায় মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে ফলের ব্যবসা শুরু করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে প্রথম অবস্থায় সিজেন অর্থাৎ মরসুমি ফলের ব্যবসা দিয়ে আপনি কারবার শুরু করতে পারেন। এই ব্যবসায় লাভের পরিমাণ অনেক। আয়ও হবে প্রচুর।
৩. ফাস্ট ফুডের ব্যবসা- এ খত্রে বাড়িতে বসে আনুসাঙ্গিক কিছু জিনিসপত্র কিনে ফাস্ট ফুড অর্থাৎ চাউমিন, বার্গার, নুডলস ইত্যাদির ব্যবসা করতে পারেন কিংবা বাজ্রে একটি ছোট মাপের স্টল দিয়ে সেখানে ফাস্ট ফুদের দোকান করলে আপনার ব্যবসা চলবে অক্সর। কারণ সাম্প্রতিক সময়ে ফাস্ট ফুড খাবারে চাহিদা খুব বেশি। তাই বাজার আর ব্যবসার লাভ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। খুব দ্রুত জমে উঠবে আপনার ফাস্ট ফুডের কারবার।
৪. আচারের ব্যবসা- ভালো স্বাদের আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। মাত্র ৫- ১০ হাজার টাকা দিয়ে আচারের ব্যবসা শুরু করলে তা যদি ক্রেতাদের মন পসন্দ হয় তাহলে আপনার ভাগ্যের শিকে ছিঁড়তে কয়েক দিন সময় লাগবে। ব্যবসা জমাতে খুব সময় লাগবে। আয় হবে মাস গেলে ২০ থেকে ৩০ হাজার টাকা।
অষ্টম পাশে জেলা ভিত্তিক গ্রুপ-ডি কর্মী নিয়োগ ,আবেদন করুন এখনই- WB Group D Recruitment
৫. লন্ড্রির ব্যবসা- ক্রেতাদের চাহিদা থাকলেও সাম্প্রতিক সময়ে এই ব্যবসাদার খুঁজে পাওয়া দায়। কারণ পরিশ্রমের কথা চিন্তা করে অনেক ব্যবসাদারই তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। কিন্তু আজও বাজারে অনেক মানুষই লন্ড্রি ম্যান খুঁজে বেড়ান। তাই আর দেরি না করে বাড়িতে বসেই এখন থেকে পরিচিত মহলে শুরু করুন এই ব্যবসা। একটু পরিচিতি হলেই বাড়িতে অথবা বাজার সংলগ্ন এলাকায় একটা ছোট মাপের ঘর নিয়ে এই ব্যবসা ভালো করে জমিয়ে নিন। দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই আপনি মোটা অঙ্কের টাকা কামিয়ে নিতে পারবেন খুব সহজে।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #LOWCAPITAL #BUSINESS #INVESTMENT

.jpg)