অষ্টম পাশে জেলা ভিত্তিক গ্রুপ-ডি কর্মী নিয়োগ ,আবেদন করুন এখনই- WB Group D Recruitment

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আসলে সরকারি দফতর হোক কিংবা সরকারি  প্রকল্প, চাকরি এখন হাতের মুঠোয়। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের সামাজিক উন্নতি প্রকল্পে ইতিমধ্যেই একাধিক কর্মসূচী নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্য  রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যান দফতররের উদ্যোগে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে। 


এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  নিযুক্ত হওয়া  কর্মীদের  কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতর এবং স্থানীয় একটি আবাসিক  ইংরাজি মাধ্যম স্কুলের অধীনে। তবে এক্ষেত্রে কোনও শিক্ষক নয়, শুধু মাত্র সংশ্লিষ্ট ইংরাজি মাধ্যম স্কুলে গ্রুপ- ডি পদের ক্ষেত্রে নিযুক্ত হবেন সফল এবং যোগ্য প্রার্থীরা।  



এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- memo no. 1828/po-dw1/bcw    Dated- 01/112022 


আবেদন পদ্ধতি---

সংশ্লিষ্ট  দফতর এবং ওই আবাসিক ইংরাজি মাধ্যম স্কুল মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  

১. দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩. প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্ম সহ প্রার্থীর একটি বায়োডাটা সংশ্লিষ্ট  দফতরের ওয়েব সাইট (www.jalpaiguri.gov.in) থেকে সংগ্রহ করতে হবে।   


৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম------------------------------ 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---- 

c.  লিঙ্গ-------------------------------------

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা---------- 

e.  শিক্ষাগত যোগ্যতা-------------------------

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------ 

i.  মোবাইল নম্বর-------------------------

j. ইমেল আইডি -------------------------

সবশেষে আবেদনকারীকে নিজের সই করে আবেদন ফর্ম জমা করতে হবে সংশ্লিষ্ট ঠিকানায় । 


এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে---

পদের নাম- রাঁধুনি (cook)

শূন্য পদ- ৩ টি

মাসিক বেতন- ১২,০০০ টাকা


পদের নাম- সাহায্যকারী রাঁধুনি (helper to cook)

শূন্য পদ- ১ টি

মাসিক বেতন- ১১,০০০ টাকা


পদের নাম- সুইপার (sweeper)

শূন্য পদ- ১ টি

মাসিক বেতন- ১১,০০০ টাকা 


পদের নাম - ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট (laboratory attendent)

শূন্য পদ - ১ টি

মাসিক বেতন- ১৫,০০০  টাকা  


কাজের ধরণ--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট দফতর এবং ওই আবাসিক ইংরাজি মাধ্যম স্কুলের তত্বাবধানে কাজ করতে হবে। তবে এই  নিয়োগ টি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক। পাশাপাশি নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে এক বছরের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। 


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অষ্টম  শ্রেনি পাশ হতে হবে। এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। 


বয়সসীমা---

উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে। তবে তপশীলি জাতী, উপজাতী এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 


নিয়োগের স্থান--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে  পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনি কল্যান দফতরের অধীনে জলপাইগুড়ি জেলার একলব্য ইংরাজি মাধ্যম আবাসিক স্কুলে। 


সবশেষে  জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতার ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। 


আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র।   

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


আবেদন পত্র পাঠানোর ঠিকানা-  TO The Project Officer-cum- district welfare Officer , BackWard Classes welfare, Shivaji

Road, Hakimpara, Jalpaiguri , Pin Code- 735101 


আবেদন জানানোর শেষ সময়সীমা--- 

১৮ই নভেম্বর ২০২২ অর্থাৎ 18/11/2022

written by- Somnath Pal. 


Official Notice : Download 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here


TAG- #WB JOB #JOB NEWS  #RECRUITMENT #CONTRACTUAL