কলকাতা : রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার বেশ কয়েক টি পদে সরাসরি কর্মী নিয়োগ করা হবে মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই মর্মে গত কয়েকদিন আগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল । উপযুক্ত যোগ্যতা থাকলে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক। লিখিত ও ইন্টার্ভিউয়ে সফল এবং যোগ্য প্রার্থীদের মাসিক মোটা অঙ্কের বেতন দিয়ে সরাসরি নিয়োগ করা হবে কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাহলে আসুন চট পট জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে।
প্রথমেই আসা যাক শূন্যপদ সম্পর্কে :
পদের নাম - প্যাথেলজিস্ট (PATHOLOGIST)
শূন্যপদ - ১ টি
মাসিক বেতন - ৫০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদন কারীকে প্যাথেলজি বিষয়ে এম ডি সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম - কেমিস্ট (CHEMIST)
শূন্য পদ - ২ টি
মাসিক বেতন - ৪০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদন কারীকে বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর সহ কেমিস্ট্রি/ ফিজিওলজি/ বায়োকেমিস্ট্রি বিষয়ে ডিগ্রিধারী তৎসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত দু' বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম - এক্স রে টেকনিশিয়ান (X-RAY TECHNICIAN)
শূন্যপদ - ১ টি
মাসিক বেতন - ২০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক সহ রেডিওলজি বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা তৎসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম - ল্যাবরেটরি টেকনিশিয়ান (LABRETORY TECHNICIAN)
শূন্যপদ - ৩ টি
মাসিক বেতন - ২০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শখায় উচ্চ মাধ্যমিক সহ সংশ্লিষ্ট পাঁচ বছরের অভিজ্ঞতা পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ান বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ধারী হতে হবে।
পদের নাম - ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (LABRETORY ATTENDENT)
শূন্যপদ - ১ টি
মাসিক বেতন - ১৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা -
উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
এবার আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে :
সংশ্লিষ্ট পদ গুলির ক্ষেত্রে প্রথমে আবেদন কারীকে লিখিত পরীক্ষা দিতে হবে। তার হবে ইন্টার্ভিউ। সবশেষে আবেদন কারীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে কলকাতা আর জি কর মেডিক্যাল কলজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে।
সব শেষে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট (www.kolkatapolice.gov.in) ঢুকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে। তারপর ওই আবেদন পত্রের নির্দিষ্ট কলমগুলি পূরণ করে সবশেষে আবেদনকারীকে তার নিজের সই স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
আঁধার কার্ড
বয়সের প্রমান পত্র
অভিজ্ঞতার প্রমান পত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
মোবাইল নম্বর
ইমেল আইডি , ইত্যাদি
উল্লেখিত যাবতীয় পদে আবেদনের শেষ তারিখ 04/11/2022
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #KOLKATA #MEDICAL #JOB #SCIENCE

.jpg)