সরকারি দফতর হোক কিংবা একাধিক সরকারি প্রকল্প, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ(RECRUITMENT) চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য সরকারের জন স্বাস্থ্য দফতরের অধীনে চুক্তি(CONTRACTUAL) ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে।
এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতর এবং জেলা নিয়ন্ত্রকের অধিনে। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 3094/N2P dated- 04/11/2022
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---
সংশ্লিষ্ট জেলা এবং দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
৩. আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীর যাবতীয় তথ্য আপলোড করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ তার সং প্রার্থীর বর্তমান বয়স তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের থিকানা,শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও আপলোড করতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।
সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন ফর্ম টি সাবমিট করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন (www.nadiazillaparishad.in)
এবার আসি শূন্য পদ সম্পর্কে-
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো- অরডিনেটর নন টেকনিক্যাল (ASSISTANT DISTRICT CO-ORDINATOR NON TECHNICAL)
শূন্যপদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এছাড়াও জনস্বাস্থ্য/ গ্রামীণ উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে । পাশাপাশি বাংলা /ইংরাজী ভাষায় দক্ষ তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
বয়স - এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন - 24,000 টাকা
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো- অরডিনেটর নন টেকনিক্যাল (ASSISTANT DISTRICT CO-ORDINATOR TECHNICAL)
শূন্যপদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে । পাশাপাশি বাংলা /ইংরাজী ভাষায় দক্ষ তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
বয়স - এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন - 24,000 টাকা
কাজের ধরণ---
উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় জন স্বাস্থ্য দফতরের অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ।
নিয়োগের স্থান---
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য দফতরের অধীনে নদীয়া (NADIA )জেলায়।
সবশেষে জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেস সময় সীমা 16/12/2022
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #WB JOB #JOB NEWS #RECRUITMENT #CONTRACTUAL #PUBLIC HEALTH #HEALTH

.jpg)