স্কিম টা বেশ পুরনো তবুও বিনিয়োগের ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক। আর হবে নাই বা কেন। কারণ ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা ভারতীয় পোস্ট অফিসের স্কিমকে টেক্কা দেবে কে? আসলে বহুকাল আগে থেকেই বিনিয়োগকারীদের মাথাব্যথার কারণ একটাই। সেটি হল কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কিংবা এককালীন বিনিয়োগ(investment) নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ বেশি লাভ জনক বুঝে ওঠা দায়। কারণ বাজারে এখন হাজার রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে হাজির একগুচ্ছ সংস্থা। কারা কটা বেশি দেবে আর কারা কটা কম নেবে তাই নিয়েই প্রতিযোগিতার পালা। তবে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারীরা অবশ্য বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখেই বিনিয়োগ করেন।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই।
কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ভারতীয় ডাক বিভাগ।
তবে দেশের বিনিয়োগকারীদের কাছে এখনও পর্যন্ত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের এই স্কিমে এখনও পর্যন্ত এই দুর্মূল্যের বাজারেও দেওয়া হচ্ছে বেশ মোটা অঙ্কের সুদ। এমনিতে স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের এনএসসি(NATIONAL SEVINGS CERTIFICATE) স্কিম।
কিন্তু আপনি যদি নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন পেতে চান, তাহলে তার জন্য পোস্ট অফিস বিমা প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স প্ল্যানে (Rural Postal Life Insurance Plan) দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে, আপনি ভাল রিটার্ন পেতে পারেন। এর সবচেয়ে বড় কারণ হল, পোস্ট অফিস স্কিমে করা বিনিয়োগে কোনও ঝুঁকি নেই বললেই চলে।
সরকারি লাইব্রেরিতে লোক নিচ্ছে কেন্দ্র সরকার, মাসিক বেতন ১ লক্ষ টাকার ওপর- Library Requirement
দেশের গ্রামাঞ্চলে বিমা বা বিনিয়োগের গড় খরচ শহরাঞ্চলের তুলনায় প্রত্যাশার তুলনায় অনেক কম। এই কথা মাথায় রেখেই গ্রামীণ ডাক জীবন বিমা যোজনা শুরু করেছিল পোস্ট অফিস। ২৭ বছর আগে চালু করা এই সঞ্চয় প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার মানুষকে বিমার সঙ্গে সংযুক্ত করা। সমগ্র জীবন বিমা পরিকল্পনা গ্রাম সুরক্ষা নামেও পরিচিত। এই প্ল্যানে বিনিয়োগকারী ব্যক্তি ৮০ বছর বয়স পর্যন্ত স্বতন্ত্রভাবে বিমাকৃত থাকেন। যদি ব্যক্তিটি ৮০ বছর বয়সের পরেও বেঁচে থাকে, তাহলে ম্যাচুরিটির সুবিধা দেওয়া হবে এবং যদি প্ল্যানে বিনিয়োগকারী ব্যক্তিটি আগে মারা যায় তবে তার মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি বিমার টাকা পাবেন।
রাজ্যের পড়ুয়াদের জন্য সুসংবাদ! আবেদন করলে পাবে 8 হাজার পর্যন্ত স্কলারশিপ- WB New Scholarship
এক কথায় স্বল্প অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, তাই আর দেরি না করে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করাই ভালো। কারণ বর্তমানের এই ক্ষুদ্র সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে নিরাপদ করতে পারে বিলক্ষণ।
written by -Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #SCHEME# INDIAN POST OFFICE# INSURANCE #INVESTMENT

.jpg)