রাজ্য ভুমি সংস্কার দফতরে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই-WB Land Department Recruitment 2022

আবারও চাকরী প্রার্থী দের জন্য  সু- খবর | চলতি বছরের শুরু থেকে রাজ্য সরকারের একের পর এক  দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ৷ এবার মাসে মাসে মোটা অংকের টাকা  বেতন দিয়ে চুক্তি ভিত্তিক কর্মী(RECRUITMENT)  নিয়োগ করতে চলেছে রাজ্য ভূমি দফতর ৷ তবে নিয়োগ হবে জেলার ভূমি অফিসে ৷  এ বিষয়ে সংস্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং রাজ্য ভূমি(LAND AND LAND REFORMS) দফতর মারফত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ তবে কাজটি(JOB) চুক্তি ভিত্তিক হলেও মাসিক বেতন নেহাত কম নয় ৷ কাজ হবে দুই পদের ক্ষেত্রে । তাই আর দেরী না করে চটপট আবেদন করে দিতে হবে ৷



এ বিষয়ে প্রথমেই উল্লেখ করা প্রয়োজন সম্পূর্ন কাজটি রাজ্য সরকারে ভূমি ও ভূমি সংস্কার দফতরের অধীনে জেলা(DISTRICT MAGISTRET) ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে নিয়ন্ত্রিত হবে ৷  এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলা ভুমি ও ভুমি সংস্কার দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতর এবং জেলা নিয়ন্ত্রকের অধিনে।  এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-Employment Noyice No. 7/6365/E-1/2022   dated- 03/11/2022  


প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---

সংশ্লিষ্ট জেলা এবং দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে  আবেদন করতে হবে।  

৩. আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে  (https://hooghly.nic.in )  ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ , বর্তমান বয়স তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও সেঁটে দিতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।  



সবশেষে আবেদনকারীকে আবেদন পত্রে নিজের সই করে আবেদনপত্রটি জমা করতে হবে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Additional District Magistrate & District Land and Land Reforms Officer, Hooghly, Jiban Paul's Garden, P.O & District - Hooghly, Pin - 712103. 


এবার আসি শূন্য পদ সম্পর্কে--- 

পদের নাম- রেভেনিউ অফিসার (REVENUE OFFICER )

শূন্য পদ - ১ টি

যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। এবং জমি- জমা কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি আবেদনকারীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। 

মাসিক বেতন - ১৫,০০০ টাকা 


পদের নাম - আমিন (AMIN )

শূন্যপদ - ২ টি

যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। এবং জমি- জমা কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি আবেদনকারীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। 

মাসিক বেতন - ১০,০০০ টাকা 


কাজের ধরণ--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় ভুমি ও ভূমি সংস্কার(LAND & LAND REFORMS) দফতরের অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ। 


আবেদনের ক্ষেত্রে বয়সসীমা---

উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। 


নিয়োগের স্থান--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে  পশ্চিমবঙ্গ সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতরের অধীনে  হুগলী (HOOGHLY )জেলার একাধিক ব্লক/ মহকুমা/ জেলা শাসকের অফিসে  



সবশেষে  জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে। 


আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেস সময় সীমা 01/12/2022 


Official Notice : Download Here

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #WB JOB #JOB NEWS  #RECRUITMENT #CONTRACTUAL