মাসে মাসে 3,000 টাকা দিচ্ছে সরকার, এই স্কিমে এক্ষুনি আবেদন করুন-Govt New Pension Scheme

নয়াদিল্লী :  কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। স্লোগান টা বেশ পুরনো। কিন্তু এর একটা তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য। আসলে একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতে সবুজ বিপ্লবের সুচনা এই কৃষিকে হাতিয়ার করেই। একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ ৭৫ বছর পেরিয়ে পরিবর্তিত সব সরকারই কৃষিকেই অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে বেছে নিয়েছেন। তাই কোনও কিছুর বদলে কৃষি এবং কৃষকদের প্রতি বেশ সহানুভূতিশীল সব সরকারই। তা সে কেন্দ্রের বর্তমান বিজেপিই হোক এ রাজ্যের তৃণমূল সরকার কৃষকদের বিষয়ে নো কম্প্রমাইজ। 



তবে শুধু কৃষকই নয় , অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রেও ৪২ শতাংশ মানুষের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায় মাসিক পেনশন প্রকল্প । এক্ষেত্রে ঘরের গৃহবধূ থেকে শুরু করে দোকানদার, দিনমজুরীর শ্রমিক, ইটভাটার শ্রমিক, মুচি, ধোপা, রিকশাচালক, কৃষিক্ষেত্রে কাজ করা অন্যান্য ব্যক্তিরাও এই প্রধানমন্ত্রী মানধন যোজনার অধীনে মাসিক পেনশন পেতে পারেন খুব সহজেই । 


তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের শ্রমজীবী মানুষের  অর্থনৈতিক দুরাবস্থার পরিপ্রেক্ষিতে  একের পর এক জনমুখি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখ যোগ্য পদক্ষেপ হল প্রধানমন্ত্রী মানধন যোজনা। এই প্রকল্পের আওতায় গোটা দেশের শ্রমজীবী মানুষদের বার্ধক্য কালীন মাসিক পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হল এই স্কিমে  নাম লেখানোর জন্য কৃষকদের আলাদা ভাবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয় না। এ ক্ষেত্রে যদি কোনও কৃষক যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকেন তাহলে আপনা আপনি তিনি প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায় অন্তর্ভুক্ত হয়ে উঠতে পারেন ।


এছাড়াও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই তিনি এই প্রকল্পে আবেদন করতে পারেন ।  এই প্রকল্পের অধীনে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ মানুষকে প্রতি মাসে পেনশন হিসাবে ৩ হাজার টাকা দেওয়া হয় । তাহলে এক বছরে ওই শ্রমজীবী মানুষের টাকার পরিমাণ দাঁড়ায় বছরে ৩৬ হাজার টাকা। 

বাড়িতে বসে মাসে আয় করুন 60 হাজার টাকা, SBI ব্যাঙ্ক দিচ্ছে বিরাট সুযোগ-Bank New Scheme 

তবে এই পেনশন পেতে গেলে ওই শ্রমিক এবং কৃষক কে সরকারের ঘরে প্রতি মাসে ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। ৬০ বছর বয়সে মেয়াদ উত্তীর্ণের পর প্রিমিয়াম যেমন বন্ধ হবে তেমনি সরকারের ঘর থেকে ওই শ্রমিক এবং কৃষক  প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশন পাবেন। তাহলে এখনই নাম লেখান প্রধানমন্ত্রী মানধন যোজনার বার্ধক্য কালীন মাসিক পেনশন প্রকল্পে আর আর্থিক ভাবে সুরক্ষিত করুন আপনার বার্ধক্য জীবন। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে  দেশের শ্রমিক এবং কৃষক ভাইরা যে বেশ খুশি তা বলাই বাহুল্য। 


written by - Somnath Pal .

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #FARMER #LABOUR  #PENSION #PM #SCHEME #MANDHAN #YOJNA